ট্রাক উল্টে পালাল কোটি কোটি মৌমাছি, জারি হল কড়া সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মৌমাছির হুলের আশঙ্কায় ভুগছে আমেরিকাবাসী। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি অঙ্গরাজ্যের মানুষের এখন দিন কাটছে আতঙ্কে। আসলে সেখানে উল্টে পড়া একটি ট্রাক থেকে মৌমাছি পালিয়ে গিয়েছে। পলায়নকারী মৌমাছির সংখ্যা শুনলে কিন্তু চমকে উঠবেন। জানা গিয়েছে, আনুমানিক ২৫ কোটি মৌমাছি পালিয়ে গিয়েছে। তাতেই ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দশা স্থানীয়দের।

এ যে মৌমাছি, মধুটিও যেমন দেবে, হুলও ফোটাবে। স্থানীয় প্রশাসন তাই হুলের থেকে বাঁচতে লোকজনকে দূরে রাখার পরামর্শ দিয়েছে। মানুষের প্রশ্ন, কোথায় মৌমাছি রয়েছে বুঝব কী করে! এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মৌমাছি পলায়নের ঘটনাটি ঘটেছে শুক্রবার। কানাডা সীমান্তের কাছে একটি সড়কে ৭০ হাজার পাউন্ড ওজনের সক্রিয় মৌচাকবাহী একটি ট্রাক দুর্ঘটনার সম্মুখীন হয়। তার মধ্যে ছিল মৌচাক ভরা মৌমাছি। সুযোগ বুঝেই মৌচাক ছেড়ে উড়তে শুরু করে তারা।

হোয়াটকম কাউন্টি শেরিফ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই খবর দেওয়া হয় জরুরি বিভাগের কর্মকর্তাদের কাছে। সেই সঙ্গে প্রায় ২৫ জন অভিজ্ঞ মৌচাষীরও সহায়তা নেওয়া হয়। একে তো মৌমাছি পালালে স্থানীয়দের জীবন দুর্বিষহ হয়ে উঠবে, তার মধ্যে মধুরও ক্ষতি। তাই যত বেশি সংখ্যক মৌমাছিকে বাঁচানো যায় সেটাই ছিল লক্ষ্য।

কর্তৃপক্ষ থেকে সাবধান করে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, ‘উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত সড়ক বন্ধ থাকবে। ২৫ কোটি মৌমাছি এখন মুক্ত। মৌমাছি পালানো এবং ঝাঁক বেধে ঘুরে বেড়ানোর সম্ভাবনা থাকায় এলাকাটি এড়িয়ে চলুন।’

বাধ্য হয়ে খোঁজ চলছে রানি মৌমাছির। সে ফিরলেই সবাই ফিরবে এমনটাই বিশ্বাস। এর জন্য তৈরি হয়েছে যথাযথ পরিকল্পনা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মৌচাষীদেরও ধন্যবাদ জানানো হয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে