জামাইষষ্ঠীর বাজারে ব্যাপক চাহিদা ‘অপারেশন সিঁদুর’ সন্দেশের,দাম ২০টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,কুলগাছিয়া: শনিবার জামাই ষষ্ঠীর আগের দিন বাজার কাঁপাচ্ছে ‘অপারেশন সিঁদুর’ সন্দেশ । জামাইদের জন্য শ্বশুর-শাশুড়িরা কিনে নিয়ে যাচ্ছেন ‘অপারেশন সিঁদুর’ সন্দেশ। কয়েকদিন আগেই পহেলগাঁও কান্ডের জেরে আমাদের দেশ ভারত পাকিস্তানকে “অপারেশন সিঁন্দুর” নামে সামরিক জবাব দিয়ে নাস্তানাবুদ করেছে। পাকিস্তানের জঙ্গি সংগঠন গুলির কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন। উল্লেখ্য পহেলগাঁওয়ে পাকিস্তানী জঙ্গিদের আক্রমনে নিরীহ ভারতীয় পর্যটকরা নিহত হন।মুছে গিয়েছে মা,বোনের সিঁদুর।

এর প্রত্যুত্তরে ভারতীয় সেনা “অপারেশন সিঁন্দুর” নাম দিয়ে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে।জাতীয়তাবাদী এই আবেগে ভাসছে দেশ।এই পরিস্থিতিতে রবিবার জামাই ষষ্টী।তাই জামাইষষ্ঠীতে ও জাতীয়তাবাদী আবেগ। ‘ ‘অপারেশন সিঁদুর’ নামে এবার মিষ্টি দেখা গেল হাওড়ার কুলগাছিয়ার একটি মিষ্টির দোকানে।দাম কুড়ি টাকা প্রতিটি।আর বলাই বাহুল্য ,বেজায় হিট এই মিষ্টি। বিকোচ্ছে দেদার শনিবার সকাল থেকে।মূলত মহিলারাই ক্রেতা এই মিষ্টির। বিভিন্ন মিষ্টির দোকানে শোভা পাচ্ছে শোকেসের মধ্যে এবং বাইরে এই অপারেশন সিঁদুর সন্দেশ।

সিঁদুরের রঙে রাঙানো হয়েছে ছানার তৈরি এই সন্দেশ গুলিকে। আবেগের সঙ্গে জামাইষষ্ঠীকে সামনে রেখে জমে উঠেছে মিষ্টান্ন ব্যবসা বঙ্গের বুকে। ইতিমধ্যেই অপারেশন সিঁদুর নাম দিয়ে বা বিভিন্ন ধরনের এই নামে লোগো দিয়ে গেঞ্জি খোলা বাজারে দেদার বিকোচ্ছে।টুপি কিংবা হাত ঘড়ির ব্যান্ডে ‘অপারেশন সিঁদুর’ নামটি স্থান পেয়েছে। এবার জামাইষষ্ঠীতে সন্দেশেও নজর কাড়ল ‘অপারেশন সিঁদুর’ সন্দেশ ।জামাই ষষ্ঠীর বাজারে তাই জাতীয়তা বাদী আবেগ মিষ্টির দোকানগুলিতে জায়গা করে নিল যথেষ্ট।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং