চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জালে ২৬ কেজির কাতলা, দাম উঠল ৪৫ হাজার

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার কার্যত এক বিরল ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশের গোয়ালন্দের দৌলতদিয়া। এদিন দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় এক জেলের জালে উঠল এক দানবাকৃতি কাতলা মাছ। জানা গিয়েছে মাছটির ওজন প্রায় ২৬ কেজি। ওই বিশালাকৃতি মাছটি দেখতে রীতিমতো হুড়োহুড়ি পরে যায় এলাকায়। পদ্মার জল থেকে এত বড়ো আকৃতির মাছ খুবই কম দেখা যায়। এরপরেই মাছটিকে তোলা হয় নিলামে। আর তাতেই মাছটির দাম উঠেছে বাংলাদেশের মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৫ হাজার টাকা। 

জানা গিয়েছে, দৌলতদিয়া এলাকার বাসিন্দা মণি হালদার বৃহস্পতিবার সকালে ৭নং ফেরিঘাটে এসে পদ্মার জলে জাল ফেলতেই ওই বিশালাকৃতির কাতলা উঠে আসে। এরপরই ওই মাছ দেখতে ফেরিঘাট জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। মণি নামের ওই জেলে মাছটি ১৯০০ টাকা কেজি দরে  বিক্রি করলে দিনের শেষে তাঁর প্রায় ৫২ হাজার টাকা আয় হয়। 

বিশেষজ্ঞরা বলছেন, দেখা না গেলেও পদ্মার জলে এমন বহু বিশালাকৃতি মাছ রয়েছে। কিন্তু সম্প্রতি পদ্মার জল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে এত বড়ো বড়ো মাছ প্রায়ই জালে উঠছে। 

Published by:

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ