Loading live market data...
Loading active stocks...
Connecting...

দু’দিনের বঙ্গ সফরে কলকাতায় অমিত শাহ, নেতাজি ইনডোরে করবেন দলীয় বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’দিনের বঙ্গ সফরে অমিত শাহ শনিবার রাতে কলকাতায় পা রাখছেন। শনিবার রাত সাড়ে নটা নাগাদ বিএসএফের বিশেষ বিমানে কলকাতায় এসে পৌঁছবেন অমিত শাহ(Amit Sha)। এরপর সেখানে উপস্থিত বিজেপি নেতৃত্ব তাকে স্বাগত জানাবে। এরপর অমিত শাহ সড়কপথে পৌঁছে যাবেন কলকাতার একটি হোটেলে। সেখানে তিনি রাত্রি বাস করবেন। রবিবার সকাল 11 টায় কলকাতার সেই হোটেল থেকে রওনা দেবেন তিনি রাজারহাটে সিএফএসএল (CFSL)এর কার্যালয়ে। সেখানে সিএফএসএল এর নতুন ভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সেখান থেকে ফিরে তিনি দুপুর সোয়া দুটো নাগাদ পৌঁছবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে দলের মন্ডল সভাপতিসহ দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ওই বৈঠক থেকে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন অমিত শাহ।

দলীয় ওই বৈঠকে গেরুয়া শিবিরকে আগামী দিন কোন পথে চলতে হবে তা নিয়ে ভোকাল টনিক দেবেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিকেল পৌনে চারটে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি রওনা দেবেন উত্তর কলকাতায়(North Kolkata) স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়ির উদ্দেশ্যে। সেখানে একটি অনুষ্ঠানে সাধু-সন্তদের সঙ্গে এবং মহারাজদের সঙ্গে যোগ দেবেন অমিত শাহ। বিকেল সোয়া পাঁচটা নাগাদ স্বামীজীর বাড়ি থেকে কলকাতায় এয়ারপোর্টের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেবেন অমিত শাহ। কলকাতা এয়ারপোর্ট থেকে বিকেল পাঁচটা বেজে ৩৫ মিনিট নাগাদ বিএসএফের বিশেষ বিমানে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দুদিনে বঙ্গ সফর এবং নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন নির্বাচন বহু দেরি রয়েছে।

এর আগেও অমিত শাহ একাধিক অনুষ্ঠানে এবং দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন কলকাতায়। এই সফরেও আগামী বছরের বিধানসভা নির্বাচনের সঙ্গে কোন সম্পর্ক নেই। এদিকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত শাহ এর দলীয় সভাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ছিল সাজসাজো রব। নিরাপত্তা ব্যবস্থা সেখানে সুনিশ্চিত করা হয়। স্বামীজীর বাড়িতে সাধু-সন্তদের সঙ্গে অনুষ্ঠানের পাশাপাশি নেতাজি ইনডোর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেরুয়া শিবিরকে কি বার্তা দিতে আসছেন সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এর আগে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ড থেকে জনসভার মাধ্যমে রাজ্যের শাসক দলকে নিশানা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। অপারেশন সিঁদুরের সেনাবাহিনীর সফলতার বার্তা নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতৃত্ব। আলিপুরদুয়ারের জনসভা থেকে রাজ্যের শাসক দলকে প্রধানমন্ত্রী রাজনৈতিক নিশানা করায় ইতিমধ্যে বঙ্গের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। এই আবহাওয়ার মধ্যেই বঙ্গের মাটিতে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?