দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লকআপে আক্রমণাত্মক ‘খুনে’ হুমায়ুন , পুলিশকে ঘুষি মেরে ভাঙল চশমা

নিজস্ব প্রতিনিধি, মেমারি ও বনগাঁ: বাবা-মাকে খুন করার পর জেলেও তাণ্ডব চালিয়েছে খুনে ছেলে হুমায়ুন কবীর। পুলিশি জেরার মুখে বারংবার পুলিশের ওপর হামলা চালিয়েছে সে। জেরার সময় পুলিশ অফিসারের মুখে ঘুষি মারার জেরে ভেঙে গিয়েছে চশমা। একাধিকবার পুলিশকর্মীকে শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ বার বার তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলেই আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে।

বাবা মাকে নৃশংসভাবে গলার নলি কেটে খুন করে বস্তাবন্দি করে বাড়ির সামনেই ফেলে রাখার অভিযোগ উঠেছিল৷ এখানেই শেষ নয়, তার পর আরও কয়েকজনকে ছুরি দিয়ে বেপরোয়াভাবে আঘাত করেছে সে৷ পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর ইতিমধ্যেই বনগাঁ থানার লকআপের সিসিটিভি ভেঙেছে হুমায়ুন৷ অপছন্দের কোনও পুলিশ অফিসার তাঁকে জেরা করতে গেলেই আক্রমণ চালাচ্ছে হুমায়ুন৷

পুলিশের চশমা ভাঙার পাশাপাশি তদন্তকারী অফিসারদের পা জখম হয়েছে তাঁর হামলায়। ঘটনার পর থেকে এতদিন বনগাঁ থানার হেফাজতেই ছিল অভিযুক্ত হুমায়ুন৷ জানা গিয়েছে, গ্রেফতারির পর প্রথম রাতেই এক পুলিশকর্মীর গায়ে তরকারি ছুড়ে দিয়েছিল হুমায়ুন কবীর৷ শনিবারই তাঁকে মেমারি থানার হাতে তুলে দিয়েছে পুলিশ৷ হেফাজতে নেওয়ার পর অভিযুক্ত হুমায়ুনকে বিশেষ নজরদারি রাখার কথা ভাবনায় রয়েছে মেমারি থানার পুলিশের৷

জানা গিয়েছে, বাবাকে খুনের পরিকল্পনা করেছিল ছেলে হুমায়ুন কবীর। মাকে হত্যার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু রাতের অন্ধকারে বাবাকে খুন করতে গেলে দেখে ফেলে মা। ফলে মাকেই আগে হত্যা করে সে।  তারপরেই বাবাকে খুন করে সে।

Published by:

Share Link:

More Releted News:

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ