বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী পালন করলেন ‘না’ অভিষেক-শার্লি, কিন্তু কেন?

তবে এ বছর বিয়ে করেছেন মানে, তাঁদের আজ প্রথম জামাইষষ্ঠী হওয়ার কথা? কিন্তু এই বছর জামাইষষ্ঠী সেভাবে উদযাপন করবেন না বলেই জানিয়েছেন শার্লি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই আংটি বদল ও আইনি বিয়ে একসঙ্গেই সেরেছেন টেলিপাড়ার জনপ্রিয় জুটি অভিষেক বসু ও শার্লি মোদক। ‘ফুলকি’ অভিনেতার হঠাৎ বিয়ে একপ্রকার চমকে দিয়েছিল ভক্তদের। কারণ বিয়ের একদিন আগে পর্যন্তও তাঁদের সম্পর্কের বিষয়ে কেউ টের পাননি। এদিকে অভিষেকের সঙ্গে একসময় টেলিপাড়ার একাধিক অভিনেত্রীর সম্পর্ক ছিল। তাই শার্লিনের সঙ্গে কবে সম্পর্ক হল অভিষেকের? সেটাই প্রশ্ন ভক্তমহলের। যদিও তারকা যুগল কোনও কটাক্ষে কান না দিয়ে দিব্য সংসার করছেন।

বিয়ে করেই হানিমুনে উত্তরবঙ্গে চলে গিয়েছিলেন অভিনেতা। তবে এ বছর বিয়ে করেছেন মানে, তাঁদের আজ প্রথম জামাইষষ্ঠী হওয়ার কথা? কিন্তু এই বছর জামাইষষ্ঠী সেভাবে উদযাপন করবেন না বলেই জানিয়েছেন শার্লি। কিন্তু কেন? আসলে জামাইষষ্ঠী মানেই শাশুড়ি-জামাইয়ের সম্পর্কের সমীকরণ ধরা পড়ে। জামাইয়ের আদর-আপ্যায়নে কোনও ত্রুটি রাখেন না শাশুড়িরা। সঙ্গে চলে এলাহি ভূঁড়িভোজ। আর প্রথম জামাইষষ্ঠী হলে তো কোনও কথাই নেই। কিন্তু অভিষেকের এবার শার্লির বাড়িতে প্রথম জামাইষষ্ঠী হচ্ছে না। কারণ হিসেবে শার্লি জানিয়েছেন যে, রবিবার ছুটিতে মা-বাবার কাছে যাবেন ঠিকই কিন্তু সেভাবে ষষ্ঠীর কোনও অনুষ্ঠান পালন হবে না। কারণ তাঁরা এখনও আইনত স্বামী-স্ত্রী। যতক্ষণ না তাঁদের সামাজিকমতে বিয়ে হচ্ছে, ততক্ষণ ষষ্ঠীর কোনও নিয়ম পালন হবে না। তারা দুজনেই এই নিয়ম মেনে চলছেন। তাই জামাইষষ্ঠীর নিয়ম না মানলেও মা-বাবার কাছে গিয়েছেন শার্লি ও অভিষেক।

বর্তমানে দুজনেই ব্যস্ত সিরিয়ালের শ্যুটিং নিয়ে। অভিষেককে দর্শক দেখছেন ‘ফুলকি’ ধারাবাহিকে। আর এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন শার্লি। সেখানেই তাঁদের প্রেম হয়। আর ফুলকির পর তুই আমার হিরো সিরিয়ালে খলনায়িকা হিসাবে কাজ করছেন শার্লি।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!