পুলিশের সাহায্যে ভিন রাজ্য থেকে মায়ের কোলে ফিরল ‘খেপা’ ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি, খানাকুল: পুলিশের সাহায্যে মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেলেন বৃদ্ধা মা। প্রায় সাড়ে ৩ বছর ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। বহু খোঁজ করেও হদিশ মেলেনি একমাত্র থেলের। হতাশা ঘিরে ধরেছিল বৃদ্ধাকে। ছেলেকে আর কোনওদিন দেখতে পাবেন, ভাবতেই পারেননি। পুলিশের সাহায্যে সেই আশাও পূর্ণ হয়েছে।

জানা গিয়েছে,  খানাকুলের রামনগর এলাকার বাসিন্দা বছর ২৫-র জয়ন্ত মালিক গত সাড়ে তিন বছর ধরে নিখোঁজ ছিলেন। মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় বাড়ি চিনে ফিরে আসতেও পারেননি। বাধ্য় হয়ে প্রতিবেশীদের সাহায্যে খানাকুল থানার দ্বারস্থ হন বৃদ্ধা। তারপরেই খানাকুল থানার ওসি হামিদুর রহমান, বৃদ্ধার সঙ্গে কথা বলেন। কবে শেষ ছেলেকে দেখেছেন জানতে চান। সঙ্গে নিখোঁজ যুবকের ছবি ও বিবরণ নিয়ে নেন। ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বসও দিয়েছিলেন। পুলিশের আশ্বাসে কিছুটা স্বস্তি পেলেও মনের কোণায় ছেলেকে নিয়ে দুশ্চিন্তা ছিলই। একটা সময় সব আশা হারিয়ে গিয়েছিল।

অন্যদিকে, হামিদুর রহমান তল্লাশি ও খোঁজখবর চালিয়ে গিয়েছেন। গোপন সূত্রকে কাজে লাগিয়ে খুঁজে বের করেছেন ওই মানসিক ভারসাম্যহীন অসহায় যুবককে। ওই যুবক জয়ন্ত অসমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে তাঁকে নিয়ে আসার ব্যবস্থা করে খানাকুল থানা। ইতিমধ্যে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ওই যুবককে। ছেলের খবর পেয়েই চিন্তা দূর হয়েছে বৃদ্ধার। দীর্ঘ সাড়ে ৩ বছর পর ছেলেকে কাছে পেয়ে পুলিশের কাজে প্রশংসা করেছেন মা। ওই বৃদ্ধার হাতে প্রয়োজনীয় কিছু খাবার তুলে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, থানার বড়বাবুই ফিরিয়েছেন খেপা ছেলেকে। পুলিশের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন বলেও জানিয়েছেন। কিন্তু ছেলে কীভাবে অসমে পৌঁছে গেল তা বুঝতে পারছেন না বৃদ্ধা।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু