‘পার্কিং ফি নিয়ে তোলাবাজি চালাচ্ছেন তৃণমূল নেতারা’, মমতাকে চিঠি টোটো চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি, শালিমার: পার্কিং ফি আদায়ের নামে রীতিমত তোলা তুলছেন তৃণমূলের কিছু লোকজন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(CM Mamata Banerjee) এ বিষয়ে নালিশ জানিয়ে চিঠি লিখলেন এক টোটো চালক(TOTO Driver)। শুধু মুখ্যমন্ত্রীর(CM) দফতরে নয়, হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের লিখিতভাবে চিঠি দিয়েছেন ওই টোটো চালক। হাওড়া শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনায় প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শালিমার স্টেশন চত্বরে আবার তোলাবাজি হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নালিশ জানালেন সন্দীপ দাস নামে এক টোটো চালক। সব টোটো চালকের কাছ থেকে মাথাপিছু ৩০ টাকা করে পার্কিং ফি নিচ্ছেন স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা। অথচ পার্কিং ফি’র কোন স্লিপ দেওয়া হচ্ছে না। ওই টোটো চালক এর প্রতিবাদ করায় তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল।

ওই টোটো চালক তার চিঠিতে মুখ্যমন্ত্রীকে জানান তিনি নিজেও তৃণমূল করেন। আর যারা টাকা নিচ্ছেন তারাও তৃণমূল দলের কর্মী। এরা দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তাই তিনি মুখ্যমন্ত্রী সহ হাওড়ার সিটি পুলিশ এর আধিকারিকদের হস্তক্ষেপ দাবি করেন। হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) (DC Central)বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তা খতিয়ে দেখছে। যদিও দক্ষিণ হাওড়া তৃণমূলের ব্লক সভাপতি সৈকত চৌধুরী বলেছেন তার এ ধরনের কোন ঘটনা জানা নেই। এই ধরনের অভিযোগের সত্যতা আছে বলে তিনি মনে করেন না। এইসব অভিযোগ ভিত্তিহীন হয়। কয়েকজন যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে থাকেন আইন আইনের পথে ব্যবস্থা গ্রহণ করবে।

এর সঙ্গে দলের কোন সংযোগ নেই। তবে টোটো চালকের এই নালিশ চিঠির ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এই শালিমার স্টেশনে পার্কিংয়ের তোলাবাজি তোলাকে কেন্দ্র করে এবং কার দখলে ওই এলাকা থাকবে একে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। একাধিকবার পুলিশকে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হয়। সেই শালিমার স্টেশনে কোন অশান্তি হোক তা একেবারেই চান না মুখ্যমন্ত্রী। প্রকাশ্যে মুখ্যমন্ত্রী এ নিয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করান নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারপরেও তৃণমূলের কিছু নেতা ফের নতুন করে তোলাবাজির ঘটনা শুরু করায় দেখা দিয়েছে অসন্তোষ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং