করোনার বাড়বাড়ন্ত, স্থগিত হয়ে যেতে পারে আইএসএল!

বড়সড় সমস্যার মুখে পড়ে গেল চলতি আইএসএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় সমস্যার মুখে পড়ে গেল চলতি আইএসএল। মাঝপথেই স্থগিত হয়ে যেতে পারে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট । যার নেপথ্যে রয়েছে শুধুমাত্র করোনা। ইতিমধ্যে এই মারণ ভাইরাসটি সংক্রমণ বেড়েই চলেছে। সেই সঙ্গে জোরালো হচ্ছে আইএসএল স্থগিত হওয়ার সম্ভাবনাও। 

এটিকে মোহনবাগান দলের একাধিক ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হওয়ায় বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে টুর্নামেন্টের জৈব সুরক্ষা বলয় নিয়েও। আক্রান্তদের বাদ দিয়ে বৃহস্পতিবার সবুজ-মেরুনের অনুশীলনে নামার কথা ছিল। কিন্তু আয়োজকদের তরফ থেকে মেরিনার্সদের প্র্যাকটিস বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি, কোভিড রিপোর্ট পজিটিভ এসে বেঙ্গালুরু এফসি-র বেশি কিছু ফুটবলার এবং সাপোর্ট স্টাফেরও। যেই কারণে স্থগিত করা হয়েছে তাদের অনুশীলনও। যার ফলে আগামী ১৫ জানুয়ারি এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ প্রায় অনিশ্চিত বললেই চলে। 

এছাড়া ওড়িশা, কেরল এবং গোয়া শিবিরেও দেখা দিয়েছে করোনার সংক্রমণ। যার ফলে টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তার কালো মেঘ। টুর্নামেন্ট স্থগিত হওয়ার সম্ভাবনা দিন-দিন বাড়ছে। পরিস্থিত আরও খারাপ হলে আইএসএল স্থগিত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির