উত্তরপাড়ায় নতুন আতঙ্ক, পথ চলতি যুবতীদের ছোঁড়া হচ্ছে কেমিক্যাল, গণপ্রহারের শিকার ২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া: হুগলি জেলার উত্তর পাড়ায় নতুন আতঙ্ক। সন্ধ্যার পর গলি দিয়ে হেঁটে যাওয়া কোন যুবতীকে একা দেখলেই তার গায়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে কেমিক্যাল(Camical)। কিংবা অসতর্কতার সুযোগ নিয়ে ব্লেট দিয়ে আক্রমণ করা হচ্ছে। অবশেষে কাঁঠাল বাগান বাজার এলাকায় তরুনীর গায়ে রাসায়নিক জাতীয় তরল ছুঁড়ে মারার অভিযোগ,এক অভিযুক্তকে ধরে গণপ্রহার দিল জনতা।দুজন কারখানার শ্রমিককেও সেই সময় ভুল করে মারধোর।একজন ভর্তি উত্তরপাড়া হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার যুবতীরা এই ধরনের ঘটনা রোধে পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলেছে। এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। উত্তরপাড়ার(Uttarpara) অলিতে গলিতে পুলিশি টহলদারি বাড়ানো হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে,কয়েকদিন আগেই উত্তরপাড়ায় ভর সন্ধায় পড়ে বাড়ি ফেরার সময় এক তরুনীর গায়ে পিছন দিক থেকে তরল ছুঁড়ে মারা হয়।চ্যাট চ্যাটে সেই তরল তরুনীর চুলে লাগে।

আবার উত্তরপাড়ার স্টেশন সংলগ্ন ব্যস্ত কাঁঠাল বাগান(Kathalbagan) এলাকায় এক ছাত্রী তার বন্ধুদের সঙ্গে যাওয়ার সময় তাকে একই ভাবে তরল ছুঁড়ে মারা হয়।একজন অভিযুক্তকে ধরে ফেলে মারধোর করে উত্তেজিত জনতা।সেই সময় টিটাগড়(Titagar) ওয়াগন কারখানার দুই শ্রমিক সেখান দিয়ে যাচ্ছিলেন। অভিযুক্তের সঙ্গী ভেবে তাদেরও মারধোর করা হয়।দুজনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অপরজন ভর্তি রয়েছে সেখানে। এই ঘটনায় উত্তরপাড়া থানাতে অভিযোগ জানান ওই তরুনী।পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।তাকে বুধবার শ্রীরামপুর আদালতে(Sreerampur Court) পেশ করা হয়।গত কয়েক দিনের ঘটনার পর থেকেই তার খোঁজ চলছিল।

অবশেষে ওই ব্যক্তি ধরা পড়ে। কিন্তু কি উদ্দেশ্যে কেন ওই ব্যক্তি পথ চলতি তরুণী বা যুবতীদের নিশানা করছিল তা জানতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা বাদ শুরু করেছে। এই ঘটনায় ওই এলাকার মহিলারা পুলিশের আরও কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। পুলিশ কেন দুষ্কৃতিকে ধরতে পারলো না সেই প্রশ্ন তুলেছে এলাকার যুবতীরা। এই ঘটনার ফলে ওই এলাকার কিশোরী বা যুবতীরা প্রাইভেট কোচিং বা স্কুল – কলেজে যেতে রীতিমতো ভয় পাচ্ছে।এই অসামাজিক কাজে একজন দুষ্কৃতী না একাধিক জন যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের