হিন্দি ধারাবাহিকে সব্যসাচীপুত্র অর্জুন, উল্টোদিকে নায়িকা কে?

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরুটা হয়েছিল ছোটোপর্দাতেই। দীর্ঘদিন বড়পর্দায় কাজ করে এবার ফের ছোটোপর্দায় ফিরতে চলেছেন সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তী। কেরিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় কাজ করেছিলেন। তারপর সিনেমা-সিরিজেই বেশি দেখা গিয়েছে অর্জুনকে। এবার ফের তাঁকে একবার ছোট পর্দায় ফিরতে চলেছেন তিনি।

বাংলা দিয়ে কাজ শুরু করলেও হিন্দি সিরিয়াল দিয়ে ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। ওই মেগার নির্মাতারা অর্জুনের একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন। মেগার নাম নয়নতারা। ওই ভিডিওতে নায়কের সঙ্গে দেখা গিয়েছে মেগার নায়িকা ও খলনায়িকাকে। এই ধারাবাহিকে তাঁর নাম সূর্য।

এই ধারাবাহিকে প্রোমো প্রকাশ্য আগেই এসে গিয়েছিল। এই ধারাবাহিকে অতিপ্রাকৃত বিষয় রয়েছে বলে জানা গিয়েছে। প্রোমো দেখে সেটাই জানা গিয়েছে।  এই ধআরাবাহিকের নায়িকা নয়ন তার বিশেষ ক্ষমতার জন্য অশরীরীদের সঙ্গে কথা বলতে পারে। ধারাবাহিকের বিষয়ে আরও জানতে গেলে অপেক্ষা করতে হবে মেগা শুরুর জন্য। তবে তাঁর বিপরীতে দেখা যাবে শ্রুতি বিস্তকে।

 

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

বহুদিন পর ছোটো পর্দায় দেখা মিলবে সোনাদা-র সহযোগী আবীরের। বিভিন্ন বড় পর্দা এবং ওয়েবসিরিজে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে। ছোটোপর্দায় খুব বেশি কাজ করতে তাঁকে দেখা যায়নি। মাঝে কিছুদিন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরে  ছোট পর্দায় ফিরেছিলেন অর্জুন চক্রবর্তী। এক ডাক্তারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু খুব বেশিদিন সেই চরিত্রে অভিনয় করেননি অর্জুন। তিনি নিজেকে বড় পর্দা ও সিরিজ়ের পাশাপাশি সব মিডিয়ামেই দেখতে চান বলে আগেই জানিয়েছিলেন। তাই ধারাবাহিক করতে রাজি হয়েছিলেন অভিনেতা। এবার ফের আরও একটি ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি। তবে এবার নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কলকাতার প্রেক্ষাপটকে কেন্দ্র করেই এই পারিবারিক ধারাবাহিক তৈরি হচ্ছে। কলকাতা আর মুম্বই মিলিয়েই এই ধারাবাহিকের শ্যুটিং চলবে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে