‘ঘুমিয়ে ছিলাম, বিকট শব্দ শুনে লাফ দিয়ে উঠি’

তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি:  ঘড়িতে তখন বিকেল চারটে থেকে সাড়ে চারটে। স্লিপার কোচে শুয়েছিলেন অভিশপ্ত ট্রেনের আসাফ আলি। হঠাৎ ঝাঁকানি। সেকেন্ডের মধ্যে একটা কামরার ওপরে একটা কামরা উঠে পড়ে। দুর্ঘটনার অভিঘাত কতটা ছিল সেটা বোঝাই যাচ্ছে। আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন আসাফ আলি।

ঘটনার বিবরণ দিতে গিয়ে রীতিমতো কাঁপছিলেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, ‘লোয়ারবার্থে শুয়েছিলাম। প্রবল ঝাঁকুনিতে বুক কেঁপে ওঠে। প্রাণে বেঁচে গিয়েছি। এটাই যথেষ্ট।“  একই অভিজ্ঞতা অভিশপ্ত ট্রেনের আরও এক যাত্রীর। দুর্ঘটনার আতঙ্ক তাদের তাঁড়া করে বেড়াচ্ছে। অনেকেই পরিবারকে নিয়ে ট্রেন যাচ্ছিলেন। এক দুর্ঘটনায় তারা পরিবারবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। 

কামরায় আটকে পড়া যাত্রীদের যু্দ্ধকালীন তৎপরতায় বের করে আনার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজন যাত্রী জানিয়েছেন, তারা বুঝতেই পারেননি ট্রেন এভাবে  উল্টে পড়বে। হতাহতদের মধ্যে কজন মহিলা বা শিশু রয়েছে, তা এখনও জানা যায়নি। 

দুর্ঘটনার কারণ উদ্ধার করতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। এই খবর লেখা পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

হেল্পলাইন নম্বর দুটি হল

০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য