কাকিমা মৌমিতার বাড়িতে সাদ্দাম যে স্কুটি চালিয়ে এসেছিল তা উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,তপন: মালদা থেকে স্কুটি চালিয়ে কাকিমা মৌমিতার বাড়িতে এসেছিল সাদ্দাম। ১৮ তারিখ রাতে সাদ্দামকে খুনের পর সাদ্দামের সেই স্কুটি চালিয়ে বালুরঘাটে এসেছিল মৌমিতা। বালুরঘাটে এক আত্মীয়ের কাছে মিথ্যে কথা বলে সেই স্কুটি রেখেছিল। এদিন শুক্রবার সেই স্কুটি(Scooty) উদ্ধার করল ইংরেজ বাজার থানার পুলিস। বালুরঘাটে(Balurghat) এসে একেবারে বালুরঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়েই ওই স্কুটি পুলিস উদ্ধার করে বালুরঘাট হাই স্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে।

ওই আত্মীয়কে জিজ্ঞাবাদ করছে পুলিস। তবে এখনও পর্যন্ত ওই আত্মীয়ের জড়িত থাকার বিষয়ে কিছুই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ইংরেজ বাজার থানার(Englishbazar P.S.) পুলিশ তদন্ত নেমে সবদিক খতিয়ে দেখছে।কাকিমার হাতে ভাইপো খুনের ঘটনার পর, শুক্রবার ভাইপোর স্কুটি উদ্ধার হল বালুরঘাটে।

উল্লেখ্য, মালদার ঠিকাদার সাদ্দাম নাদাব নিখোঁজের তদন্তে নেমে, তার কাকিমাকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। গত সোমবার ২রা জুন, দক্ষিণ দিনাজপুরের তপন থানার সিহুর এলাকায় কাকিমা মৌমিতার বাপের বাড়ি থেকে সিমেন্ট প্লাস্টার ভেঙে ভাইপো সাদ্দাম নাদাব এর দেহ উদ্ধার করে ইংরেজ বাজার থানার পুলিশ। কিন্তু মালদা থেকে যে স্কুটি করে সাদ্দাম কাকিমার বাপের বাড়ি আসে সেই স্কুটির খোঁজ পাওয়া যায়নি। ইংরেজ বাজার থানার পুলিশ মৌমিতাকে জেরা করে, শুক্রবার তাকে বালুরঘাটে নিয়ে এসে সেই স্কুটি উদ্ধার করে। একই সঙ্গে এই খুনের ঘটনায় উপস্থিত থাকার কথা জানতে পেরে কাকা রহমানকে গ্রেফতার করে পুলিশ।বৃহস্পতিবার ধৃত কাকাকে গ্রেফতার করে আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়েছে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির