Mithi River Scam: ৬৫ কোটি আর্থিক দুর্নীতি মামলায় দিনো মোরিয়া তলব করল ইডি

এই মামলার তদন্তের দায়িত্বভার এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র উপর। গতকাল শুক্রবার অভিনেতা মহারাষ্ট্রের বাসভবনে তল্লাশি চালিয়েছে ইডির অধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মিঠি নদী নিষ্কাশণ’ দুর্নীতিতে নাম জড়িয়েছে শিবসেনার আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ তথা অভিনেতা দিনো মোরিয়ার। তদন্তে নেমে এই দুর্নীতির প্রধান অভিযুক্ত কেতন কদমের সঙ্গে দিনো মোরিয়া এবং তাঁর ভাইয়ের যোগসূত্র খোঁজ পেয়েছেন মুম্বই অপরাধ শাখা EOW-এর আধিকারিকরা। ইতিমধ্যেই অভিনেতা EOW-এর দফতরে গিয়ে হাজিরা দিয়েছেন। তবে এই মামলায় অভিনেতার বিপদ আরও বাড়তে পারে। কারণ এই মামলার তদন্তের দায়িত্বভার এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র উপর। গতকাল শুক্রবার অভিনেতা মহারাষ্ট্রের বাসভবনে তল্লাশি চালিয়েছে ইডির অধিকারিকরা। শুধু তাই নয়, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত সবার বাড়ি-অফিসে তদন্ত চালিয়েছে ED। এবার ‘মিঠি নদীর পলি অপসারণ ও পরিষ্কার’ দুর্নীতি মামলায় জিজ্ঞাসা বাদের জন্য অভিনেতা ডিনো মোরিয়া এবং তাঁর ভাই স্যান্টিনো মোরিয়াকে তলব করল ইডি। অভিনেতাকে আগামী সপ্তাহে ইডি কর্মকর্তাদের সামনে হাজির হতে বলা হয়েছে এবং সেখানে তাঁর বক্তব্য রেকর্ড করতে বলা হয়েছে। শুক্রবার (৭ জুন) ইডি কর্মকর্তারা দিনো মোরিয়ার বান্দ্রার বাসভবনে প্রায় ১৪ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েছে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের করে ইডির দল দিনোর বাসভবন থেকে বেরিয়ে আসেন।

এদিন মহারাষ্ট্রে দিনোর বাড়ি ছাড়াও, ইডি কর্মকর্তারা মুম্বই এবং কোচি জুড়ে আরও ১৪টি স্থানে ব্যাপক তল্লাশি অভিযান চালান, যেখানে বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশনের (বিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি ঠিকাদার এবং দালালরা রয়েছেন। EOW সূত্রের খবর, দিনো মোরিয়ার সঙ্গে এই মামলার প্রধান অভিযুক্ত কেতন কদমের সঙ্গে যোগ ছিল। তাঁদের নিয়মিত ফোনে কথাবার্তা হত। EOW সূত্রে আরও খবর, এই দুর্নীতিতে গ্রেফতারকৃত অভিযুক্ত কেতন কদমের স্ত্রী এবং স্যান্টিনো মোরিয়া ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময় যৌথভাবে UBO Ridez Private Limited নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে একটি বৈদ্যুতিক কার্ট (বাগি) পরিষেবা প্রদানকারী হিসাবে নিবন্ধিত ছিল। কিন্তু সন্দেহজনক আর্থিক লেনদেন সহজতর করার জন্য এটিকে পাইপলাইন-সম্পর্কিত ব্যবসা হিসাবে চিত্রিত করা হয়েছিল। কর্মকর্তারা অভিনেতার ভাইয়ের কোম্পানি, ইউবিও রাইডেজের সঙ্গে জড়িত আর্থিক লেনদেনও পরীক্ষা করছেন, যে কোম্পানিটি অভিযুক্ত পক্ষ থেকে ১৮ লক্ষ টাকা পেয়েছিল বলে অভিযোগ রয়েছে। সূত্রমতে, নদী পরিষ্কার প্রকল্পের চুক্তি বদ্ধ সংস্থাগুলির মধ্যে দিনো মোরিয়ার সঙ্গে যুক্ত একটি সংস্থাও রয়েছে। এই সংস্থাগুলির মাধ্যমে তহবিল অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এই কেলেঙ্কারিতে মিঠি নদী পরিষ্কারের জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকার অপব্যবহারের অভিযোগ রয়েছে।

কিন্তু কী এই মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি?

জানা গিয়েছে, এই কেলেঙ্কারিটি মিঠি নদী পরিষ্কারের জন্যে মুম্বই পৌর কর্পোরেশন দ্বারা ব্যবহৃত স্লাজ পুশার এবং ড্রেজিং মেশিনের ক্রয় ও বিক্রয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত। মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। মুম্বইয়ের ১৮.৬৪ কিলোমিটার দীর্ঘ মৌসুমী নদী মিঠি নদী ঘন বস্তি এবং শিল্প অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়।মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার লেনদেনে অনিয়ম ঘটেছে বলে অভিযোগ। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি, যেগুলোর মধ্যে গরমিলের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ রয়েছে যে, কোচির একটি সংস্থা থেকে ৩ কোটি টাকার বিনিময়ে নদীর পলি নিষ্কাশনের জন্যই মেশিনগুলি ভাড়া নেওয়া হয়েছিল। নদীর পলি অপসারণের জন্যে যে অর্থ প্রদান করা হয়েছিল তা কখনই খরচ করা হয়নি। ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ। চলমান EOW তদন্তে উঠে এসেছে যে, এই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত কেতন কদম এবং জয় যোশী। তাঁদের দুজনের বিরুদ্ধে ম্যাটপ্রপ সংস্থার সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের নথি পেয়েছে EOW। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কারণ প্রবল বৃষ্টি হলেই মুম্বইয়ের মতো শহরে ব্যাপক জল জমে। তাই এক্ষেত্রে মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ। বর্তমানে ‘রাজ’ অভিনেতা দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই কেলেঙ্কারির জন্যে অভিনেতাকে সরাসরি দোষারোপ করার মতো কোনও তথ্য পাওয়া যায়নি। যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে দিনো মোরিয়ার বিরুদ্ধে অবশ্যই কঠিন পদক্ষেপ নেওয়া হবে। অভিনেতাকে এখন হাউসফুল 5-তে দেখা যাচ্ছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে