আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজার কাঁপাতে আসছে iPhone 17, আগের চেয়েও ৩ গুণ দ্রুত চার্জ হবে ফোন

নিজস্ব প্রতিনিধি: আইফোন প্রেমীদের জন্যে বড় খবর! এ বছরেই অ্যাপল তাদের সর্বশেষ আইফোন সিরিজ আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো লঞ্চ করবে। এতে চমক থাকবে একাধিক। পাশাপাশি আকর্ষণীয় বিষয় হল, সংস্থা ফোনগুলির সঙ্গে ওয়্যারলেস চার্জিং প্রদান করবে। যার ফলে অল্প সময়েই ব্যাটারি চার্জ হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে কয়েকটি প্রতিবেদনে দাবি করেছে যে, এবার কোম্পানি ম্যাগসেফ চার্জার আপডেট দেবে ফোন গুলির সঙ্গে। যার সাহায্যে ব্যবহারকারীরা দ্রুত চার্জিং বৈশিষ্ট্য পাবেন। 50W বৈশিষ্ট্যযুক্ত এর ব্যাটারি বর্তমান ম্যাগসেফ চার্জিং ক্ষমতার প্রায় তিনগুণ হবে।

আসলে ম্যাগসেফ চার্জিং পাওয়ার ব্যাংকগুলো হ্যান্ডসেটের পিছনের প্যানেলে লেগে থাকে, যেখানে চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়। একবার পাওয়ার ব্যাংক হেডসেটে লেগে গেলে, ফোনটি চার্জ হতে শুরু করে। তবে বর্তমানে, চার্জিংয়ে কিছুটা সময় বেশি লাগছে, কিন্তু ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের থেকে কম সময় লাগবে। ম্যাগসেফ আগামী দিনে দুটি নতুন মডেলের চার্জিং প্যাড লঞ্চ করবে, যার মডেল নাম A3502 এবং A3503। এই সংখ্যাগুলি তাইওয়ানের জাতীয় যোগাযোগ কমিশনের ডাটাবেস থেকে নেওয়া হয়েছে।

অ্যাপল এই বছর আইফোন ১৭ মডেল লঞ্চ করবে। এই হ্যান্ডসেটটি সম্পর্কে অনেক দিন ধরেই রিপোর্ট আসছে, যেখানে বিভিন্ন ধরনের দাবি করা হচ্ছে। তবে এটি একটি পাতলা হ্যান্ডসেট হবে। এতে অনেক ভাল বৈশিষ্ট্য থাকবে। iPhone 17 Air-এর পিছনের প্যানেলে একটি মাত্র রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরাটি 48MP ক্যামেরা হবে। iPhone 17 Air এর পুরুত্ব 5.5mm থেকে 6mm এর মধ্যে হতে পারে। যদি সত্যিই যদি এমনটা ঘটে, তাহলে এই ফোনটি হবে সর্বকালের সবচেয়ে পাতলা আইফোন। বর্তমানে iPhone 6 অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন।

Published by:

Share Link:

More Releted News:

SBI কার্ড ব্যবহার করেন? আজ থেকে বদলাচ্ছে নিয়ম, রইল বড় আপডাটে

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

টাওয়ার নাকি ডেজার্ট এয়ার কুলার, কোনটি আপনার জন্য ভাল, জেনে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ