নাগেরবাজারে সোনার দোকানে চুরি করে ধরা পড়লেন সম্ভ্রান্ত পরিবারের দুই মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগেরবাজার: ক্রেতা সেজে এসে সোনার দোকান থেকে সোনার গহনা চুরি করে ধরা পড়লেন দুই সম্ভ্রান্ত পরিবারের মহিলা। ওই মহিলাদের গ্রেফতার করেছে নাগেরবাজার থানা(Nagerbazar P.S.)। ভালো পোশাক পড়া এবং শরীরে ট্যাটু আঁকা রয়েছে।দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে নাগেরবাজার এর পুরনো সোনা পট্টিতে মা কালী জুয়েলার্সে (Ma Kali Jewallers)সোনা কেনা নাম করে চুরি করতে এসে ধরা পড়েন দুই মহিলা। সোনা কেনার সময় তারা দুটি আংটি একটি লকেট হাত সাফাই করে সরিয়ে ফেলেন ।সিসিটিভি(CCTV) দেখে শনাক্ত করা হয় ওই দুই মহিলাকে ।আটকে রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়।

নাগেরবাজার থানা Nagerbazar P.S.)তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।সোনা চুরির ঘটনা আটক ইশিকা চক্রবর্তী। যার বাড়ি দমদম ক্যান্টনমেন্টে ।অপর আরেক জন সহেলী মাইতি, যার বাড়ি পূর্ব মেদিনীপুর। এদের বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ সূত্রে খবর, দুই মহিলার গায়ে ট্যাটু রয়েছে। সম্ভ্রান্ত পরিবারের এই মহিলারা কেন এই ঘটনার ঘটালো? কি উদ্দেশ্য এর সাথে? আরো কোন কেউ জড়িত আছে কিনা ?সমস্ত কিছু খতিয়ে দেখছে নাগরা বাজার থানার পুলিশ।

ব্যারাকপুর কোর্টে রবিবার পেশ করা হয় দুই মহিলা চোরকে। তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নিয়েছে নাগেরবাজার থানার পুলিশ। কতদিন থেকে তারা এই ধরনের হাত সাফাইয়ের কাজ করছে আর কোথাও করেছে কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।দুই অল্পবয়সী মহিলার পরমে ছিল দামি পোষাক। গল্পের ছলে দোকানদারের নজর এড়িয়ে তারা পরপর তিনটি সোনার গয়না হাতিয়ে নেয়। কিন্তু দোকানে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার লেন্স সেই অপরাধকে চিহ্নিত করে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির