SSC’র নয়া বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : এসএসসির (SSC) নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (Kolkata High court) । আদালত এই বিষয়ে হস্তক্ষেপ না করায় নয়া বিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে কমিশন। আগামী ১৬ জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে কমিশন।

সুপ্রিম কোর্টের (SC) নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার কথাও জানিয়েছিল শীর্ষ আদালত। নির্দিষ্ট সময়ও বেধে দেওয়া হয়েছিল। সময়সীমা মেনে ৩০ মে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি (SSC) । প্রায় ৪০ হাজার পদে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিছু চাকরিহারারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে হস্তক্ষেপ করল না আদালত। মামলাকারীদের আবেদন ফিরিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (HC Single Bench)। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক। নিয়োগ প্রক্রিয়া চলার সময়ে কোনও সমস্যা হলে তখন হাইকোর্টে (HC) আসুন।

মামলাকারীদের প্রশ্ন ছিল, ২০১৬ সালের ঘোষিত শূন্যপদের থেকে বেশি শূন্যপদে কেন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে? ২০১৬ রুল পরিবর্তীত করে পরীক্ষা কেন? মামলাকারীদের এই সকল বিষয়ে কোনও রকম হস্তক্ষেপ করতে চায়নি আদালত। এদিন চাকরিহারা শিক্ষক-শিক্ষকদের আশা ছিল, তাঁদের পক্ষে কথা বলতে পারে আদালত। কিন্তু কলকাতা হাইকোর্ট এখনই এই মামলায় হস্তক্ষেপ করতেই রাজি নয়। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে কোনও বাধাই রইল না কমিশনের কাছে। নির্ধারিত দিন অর্থাৎ ১৬ জুন থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস