ফারাক্কা থেকে অস্ত্রপাচার করার সময় বহরমপুর পুলিশের হাতে গ্রেফতার মাসুম শেখ

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: বিহারের মুঙ্গের থেকে তৈরি আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে মুর্শিদাবাদে ধরা পড়ল পাচারকারী।ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ।মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার(Baharampur P.S.) পুলিশ অভিযান চালিয়ে মাসুম শেখ নামে এক অস্ত্র কারবারীকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির কাছ থেকে ৭.৬৫ ক্যালিবারের তিনটি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে পুলিশ। মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (ডি & টি)(DSP DNT) বলেন, ‘বহরমপুর থানার শীলপুকুর(Sealpukur) এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পরে ধৃত ব্যক্তির কাছ থেকে বেআইনি ওই আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ফরাক্কা (Farakka)থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি সংগ্রহ করে ওই অস্ত্র কারবারি রানিনগর থানা এলাকায় এক জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো। টোটো ভাড়া করে যাওয়ার সময়ে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করে।’ এর আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিহারের মুঙ্গের যোগ মিলেছিল। সাগরপাড়া থানার(Sagarpara P.S.) পূর্ব কাজিপাড়ার বাসিন্দা ধৃত মাসুম এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে নিয়ে এসেছিলো এবং কার হাতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এ জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃত ব্যক্তিকে সোমবার আদালতে পেশ করা হয়েছে। এই অস্ত্র বাংলাদেশে পাচার করা হতো কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানতে পুলিশ তদন্ত করছে। মুর্শিদাবাদ সীমান্ত (Murshidabad Border)এলাকায় ক্রমাগত একের পর এক অস্ত্র কারবারী গ্রেফতার হওয়ার ঘটনায় পুলিশ আরো সতর্ক হচ্ছে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির