মোবাইল ফোন কেনার জন্য লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে ২০ জনকে প্রতারণা, ধৃত প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মোবাইল ফোন কেনার জন্য লোন করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।টাকা দেওয়ার পরেও দেখা যায় তার একাউন্ট থেকে emi কাটা হচ্ছে।ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এসে একটি লিখিত অভিযোগ করেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সৌমিক ভট্টাচাৰ্য।পুলিশ সূত্রে খবর,মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে শ্রীমতী শুক্লা পোরেল বিধান নগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়(Electronic Complex P.S.) এসে একটি লিখিত অভিযোগ করেন জনৈক সৌমিক ভট্টাচার্যের(Soumick Bhattacharya) বিরুদ্ধে। যিনি লোন করিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে টাকা নেন।

এরপর EMI এর মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করে। অথচ তিনি কোন মোবাইল ফোন পাননি। অভিযোগকারিণী বুঝতে পারেন, তিনি অভিযুক্ত ব্যক্তির দ্বারা প্রতারণার শিকার হয়েছেন।তদন্ত চলাকালীন ইলেকট্রনিক কমপ্লেক্স থানার একটি দল মূল অভিযুক্ত সৌমিক ভট্টাচার্যকে হাওড়ার দাস নগর থানা এলাকা থেকে গ্রেফতার করেন। মঙ্গলবার তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশি হেফাজতের আবেদনসহ।

আপাতত তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত এযাবৎ প্রায় 20 জন ব্যক্তির সাথে এইরূপ প্রতারণা করেছেন। যার ফলে EMI এর মাশুল গুনতে হয়েছে তাদের। কিন্তু মোবাইল ফোন কেউই পান নি। এই প্রতারণা চক্রে ধৃত ব্যক্তি একা না আরো কেউ যুক্ত আছেন তা জানতে পুলিশ তদন্ত করছে।পুলিশ এই পরিজন যারা প্রতারিত হয়েছেন নতুন মোবাইল কেনার জন্য টাকা দিয়ে তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করেছে। কিভাবে তারা কত দফায় ঐ প্রতারককে টাকা দিয়েছেন তার তথ্য সংগ্রহ করছে পুলিশ।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের