Loading live market data...
Loading active stocks...
Connecting...

রঘুনাথগঞ্জে লোহার রড দিয়ে পিটিয়ে খুন, গ্রেফতার উপ-প্রধানের দুই ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি,রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতলাটোলা গ্রামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠল খোদ উপ প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম বাবলু শেখ(Bablu Sk)। বয়স ৫৩ বছর ।বাড়ি পাতলাটোলা গ্রামে(Patlatola Village)। মৃত ব্যক্তির ভাইপো জামিরুল শেখের অভিযোগ, গত লোকসভা নির্বাচনে ওই এলাকায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল ।তখন থেকেই বেশ কিছু পরিবার পাতলাটোলা এলাকায় তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া। তিনি আরো বলেন যে, সকল পরিবার গ্রাম ছাড়া হয়ে আছে ,তারা সবাই তৃণমূলেরই সমর্থক।

তিনি নিজেও তৃণমূলের সমর্থক। সম্প্রতি ঈদে বাড়ি ফিরেছিল বেশ কিছু পরিবার। আর বাড়ি ফিরে আসার পর সোমবার সন্ধ্যেয় পাড়ার এক চা দোকানে বসেছিলেন বাবলু সেখ । সেখানে তাকে এক ব্যক্তি রড দিয়ে বুকের পাঁজরে সজরে আঘাত করলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথেই জঙ্গিপুর মহকুমা হসপিটাল নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।গিরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান(Upa Pradhan) তারু সেখ ও তার অনুগামীরা এই বচসা তৈরি করে বলে অভিযোগ। আর সেই কারণেই গ্রাম ছাড়া হয় বেশ কিছু পরিবার। আগেও মারধর করা হয়েছে ।আজকে আবার মারধর করা হয় এবং পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ । মৃত ব্যক্তির ছেলে কুদ্দুস, জানান কি কারনে আজকের মারধর সে বিষয়ে তারা কিছু জানেন না।

লোকসভা নির্বাচনের পর ঝামেলা হয় তারপর থেকে তারা প্রায় পাঁচ মাস গ্রাম ছাড়া ছিলেন। তৃণমূল নেতৃত্বদের সাথে কথা বলেই তারা গ্রামে ফিরেছিলেন। তারপরে আবারো এই ধরনের ঘটনা কেন ঘটলো বুঝে উঠতে পারছেন না তিনি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার(Raghunathganj P.S.) পুলিশ। পুলিশ তদন্তে নেমে বাবলু শেখের খুনের অভিযোগে উপ প্রধান কারু সেখের দুই ভাই তানজিল শেখ(Tanjil Sk) ও হারু শেখকে(Haru Sk) গ্রেফতার করে। তাঁদের মঙ্গলবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহাকুমা আদালতে(Jangipur Court) পেশ করে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের