ভগবানগোলায় স্ত্রীর বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ভগবানগোলা: স্ত্রীর বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকায়। মৃত ব্যক্তির নাম আলতাফ সেখ(Altaf Sk.) (৫৫), বাড়ি মহিশাস্থলি গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলা এলাকায়। ডাকবাংলা এলাকায় বানপুলের পাশে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা দোকানের পাশ থেকে আলতাফ সেখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। তার গলায় দড়ির ফাঁস লাগানো ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে(Kanapkur Hospital) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাফ সেখ দীর্ঘদিন ভিন রাজ্যে কাজ করতেন এবং সম্প্রতি ঈদ উপলক্ষে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে জানতে পারেন, তার স্ত্রী ইদোলা বিবির(Idola Bibi) সঙ্গে প্রতিবেশী সালাম সেখের(Salam Sk) একটি অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্কে সন্দেহ নিয়ে মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে তীব্র বচসা হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন। তারপরই মঙ্গলবার সকালে স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়।পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

ঘটনার পর থেকেই স্ত্রী ও তার প্রেমিক পলাতক। পুলিশ দুইজনকে খুঁজছে।এলাকার মানুষ স্ত্রী এবং ওই প্রেমিককে গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে প্রতিশ্রুতি দেন। এলাকার মানুষের অভিযোগ সোমবার রাতে বহিরাগতরা ওই এলাকায় এসেছে এবং হামলা হতে পারে। এই আশায় সকলে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছিল। কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে মঙ্গলবার সকালে আলতাফ সেখের মৃতদেহ উদ্ধার হয়।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির