মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে মিথ্যাচার, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা পড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ জমা পড়ল অধ্যক্ষের কাছে।মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছেন শুভেন্দু। চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় ,অরূপ বিশ্বাসের তরফে প্রিভিলেজ জমা দেওয়া হয়েছে।বিধানসভার বাইরে এদিনের প্রস্তাব নিয়ে বিকৃত বক্তব্য রাখেন শুভেন্দু।এই অভিযোগে শাসক দলের তিন বিধায়কের তরফ থেকে ফের প্রিভিলেজ আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার নিজের কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কোথাও পাকিস্তানের স্বপক্ষে কোন বক্তব্য রাখেননি।

অথচ রাজ্যের বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী(CM) আগাগোড়া পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন। এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই সংবাদ মাধ্যমের উচিত বিধানসভার ভেতরে যে বক্তব্য পেশ করা হয় তার সব রেকর্ড(Record) থাকে। সত্যতা বিচার করে যে যা বলছে সেই বক্তব্য সংবাদ মাধ্যম প্রচার করতে পারে না। কারণ এটি মাঠ ময়দান নয় বিধানসভা ভবনের অন্দরের বিষয়। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে যে প্রিভিলেজ এসেছে তা নিয়ে বুধবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Bandopadhay)।

বিধানসভার বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন। তাকে কথা বলতে দেওয়া হয়নি পুরো। বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীকে রাজনৈতিকভাবে নিশানা করতে শোনা যায়।বিধানসভায় সেনাবাহিনীদের অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ প্রস্তাবনার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,এই প্রস্তাব আনায় আমরা খুশি। প্রস্তাবকে সমর্থন জানিয়েও আমরা আমাদের কথা বলেছি। এই প্রস্তাবকে আমরা সমর্থন করেছি। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর কথা বিকৃত করেছি বলে আমাকে প্রিভিলেজ করুক। আমাকে প্রশ্ন পাঠাক। তার উত্তর দেওয়ার দায়িত্ব আমার। প্রমাণ করার দায়িত্ব ওনাদের।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির