কোচবিহার বানেশ্বর ঘর ঘড়িয়া নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল দুই পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি,কোচবিহার শহর: কোচবিহার বানেশ্বর ঘর ঘড়িয়া নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই পড়ুয়ার । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে । মৃত পড়ুয়ার নাম ঐতিহ্য দত্ত(Aitijya Dutta) (২০) ।বাড়ি কোচবিহার শহরের নিউ টাউন বাজার মাঠে(Newtown Bazar Math) এলাকায়। আর এক পড়ুয়ার নাম অয়ন্তিক ভৌমিক(Ayantik Bhowmick) (১৮)। বাড়ির কোচবিহার শহরের নতুন বাজার(Natunbazar) এলাকায় । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তিন বন্ধু মিলে ঘর ঘড়িয়া নদীতে স্নান করতে গেলেও দুই বন্ধু স্নান করতে জলে নামে। আর একজন নামেনি । নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় একে একে দুই পড়ুয়া ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ(Pundibari P.S.) ও সিভিল ডিফেন্সের কর্মীরা । একজনকে সাথে সাথে উদ্ধার করা গেলেও আরেকজনকে তল্লাশি চালানোর পর উদ্ধার করা হয় । তাদের উদ্ধার করে কোচবিহার এন জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । এই ঘটনায় ২ পরিবারের শোকের ছায়া নেমে এসেছে । ওই দুই পড়ুয়া সাঁতার জানত কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। আরেকজন বন্ধু যে জলে নামেনি তাকে জিজ্ঞাসা বাদ করছে পুলিশ।

ওই বন্ধু চিৎকার করলে তখন স্থানীয় মানুষজন ছুটে আসে এবং একজন পড়ুয়াকে প্রথমে এবং পরে আর একজন পড়ুয়ার দেহ উদ্ধার করে। দুটি মৃতদেহ কোচবিহার হাসপাতালে (Coochbehar Hospital)পাঠানো হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বুধবার ময়না তদন্তের পর বিকেল নাগাদ দুটি পড়ুয়ার মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ ঐ নদীর ঘাট থেকে দুই পড়ুয়ার জামাকাপড় উদ্ধার করেছে। কি করে এই দুই পড়ুয়া একে একে জলে তলিয়ে গেল তা জানার চেষ্টা করছে পুলিশ।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির