দুই গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ মহেশতলা, গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। দিল ছড়াছড়ি দোকানপাট ভাঙচুর একাধিক মোটরসাইকেলে আগুন বাড়িঘর ভাঙচুর রণক্ষেত্রের রূপ নেয় মহেশতলা, বজবজ ,গোবিন্দনগর ও মেটিয়াবুরুজের অধিকাংশ এলাকা। একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে কলকাতা পুলিশকে কাঁদানে গেছে সেল ছুঁড়তে হয়। বিক্ষোভকারীরা একাধিক পথ চলতি গাড়িকেও ভাঙচুর করে। রবীন্দ্রনগর থানার(Rabindranagar P.S.) সামনে মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাদের ওপর থেকেও ইট বৃষ্টি করা হয় পুলিশকে লক্ষ্য করে। অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয় মহেশতলাতে। দফায় দফায় সংঘর্ষ চলে।

একের পর এক পুলিশ কর্মী রক্তাক্ত হন। মহিলা পুলিশ কর্মীরা উন্মুক্ত জনতার হাতে আক্রান্ত হন। মহেশতলা ও রবীন্দ্রনগর, মেটিয়াবুরুজ এবং বজবজের বিস্তীর্ণ এলাকায় এই দুই গোষ্ঠীর সংঘর্ষ ঢুকতে প্রচুর পরিমাণে force পাঠানো হয়েছে লালবাজার(Lalbazar) থেকে। নামানো হয়েছে সংঘর্ষ রুখতে পারদর্শী পুলিশ ফোর্সকে। বিভিন্ন গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইট – পাটকেল ছড়া শুরু হয়েছে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ ধরে এই সংঘর্ষ চলতে থাকে। কলকাতা পুলিশের একাধিক আধিকারিক সেখানে পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়। কেন এই সংঘর্ষ থামাতে পুলিশ প্রথমেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গেছে, বুধবার সকালে আকরা সন্তোষপুর (Santoshpur)এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত হয়। প্রথমে বচসা তারপর হাতাহাতি এবং তার পরে সেখান থেকে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট শুরু হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। পুলিশ পরিস্থিতি সামাল দিতে প্রথমে লাঠিচার্জ করে কিন্তু তাতে পরিস্থিতি বেগতিক হয়ে গেলে তখন পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয়। একজন মহিলা পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে