বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত, তীব্র দাবদহ শেষে আগামী সপ্তাহেই রঙ্গমঞ্চে আগমন বর্ষারানির

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। আবহাওয়া দফতর যদিও বলছে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। কিন্তু তার জেরে বৃষ্টি কই? আজ বৃহস্পতিবার, সকাল থেকে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। উত্তর ওড়িশার ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। এর ফলে ১৫ দিন পর  সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে মৌসুমী বায়ু। তবে ১৬ জুন এর আগে দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ নেই একেবারেই।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলবে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।  ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস। বৃষ্টির ফলে দক্ষিণের জেলাগুলিতে শুক্রবার থেকে রবিবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, মালদহ ,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কমবেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে প্রচুর বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার আরও বাড়বে বৃষ্টি।

আগামী ৩ থেকে ৪ দিন প্রবল গরম ও অস্বস্তি ভোগ করতে হলেও,  দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর যে ১২ জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। আর ১৫ থেকে ১৭ জুনের মধ্যে বর্ষা মঙ্গলের সূচনা হবে দক্ষিণবঙ্গে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের