মুখে ‘স্বস্তি’র হাসি, ৬৫ কোটি দুর্নীতি মামলায় ইডির দফতরে দিনো মোরিয়া

অবশেষে বৃহস্পতিবার (১২ জুন) সকালে মুম্বইয়ের ইডির অফিসে হাজিরা দিয়েছেন দিনো মোরিয়া। অভিনেতার বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে তলব করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬৫ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে ‘রাজ’ অভিনেতা দিনো মোরিয়ার। গত সপ্তাহে মুম্বইয়ের মিঠি নদী পলি তোলা ও পরিষ্কার কেলেঙ্কারির ঘটনায় দিনো মোরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় ১৪ ঘন্টা ধরে নায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। এরপর অভিনেতাকে হাজিরা দেওয়ার জন্যেও নোটিশ পাঠিয়েছেন তাঁরা। অবশেষে বৃহস্পতিবার (১২ জুন) সকালে মুম্বইয়ের ইডির অফিসে হাজিরা দিয়েছেন দিনো মোরিয়া। অভিনেতার বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে তলব করা হয়েছে। এদিন অভিনেতাকে সাদা শার্ট এবং জিন্স ইডির দফতরে ঢুকতে দেখা গিয়েছে। তবে তিনি মিডিয়ার সামনে কিছুক্ষন দাঁড়িয়েছিলেন। এবং যখন ইডির দফতরে কেন, তাঁর কাছ থেকে সেই প্রতিক্রিয়া জানাতে চাওয়া হয়েছিল, তখন অভিনেতা কে হাসতে দেখা গিয়েছিল। যদিও তিনি প্রশ্নের উত্তর দেননি, তবুও তাঁকে দ্রুত ব্যালার্ড পিয়ারে ইডি অফিসে বক্তব্য রেকর্ড করতে দেখা গিয়েছে। এর আগে দিনো মোরিয়া এবং তাঁর ভাই স্যান্টিনো মোরিয়াকে দুবার তলব করেছিল মুম্বইয়ের অপরাধ শাখা অর্থাৎ EOW। তিনি হাজিরাও দিয়েছেন।

জানা গিয়েছে, মিঠি নদী কেলেঙ্কারি মামলার প্রধান অভিযুক্ত কেতন কদমের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে অভিনেতা এবং তাঁর ভাইয়ের। তদন্তে তাঁদের মধ্যে ফোনালাপের রেকর্ডও পাওয়া গিয়েছে। ফোনে কী কথা হয়েছিল তাঁদের মধ্যে, তা জানতেই অভিনেতাকে তলব করা হয়েছিল। যদিও তদন্তের উন্নতির জন্যে EOW পরে মামলাটি ইডির কাছে হস্তান্তর করেছেন। জানা যায়, অভিনেতার ভাই স্যান্টিনো গ্রেফতারকৃত মধ্যস্থতাকারী কেতন কদমের স্ত্রী পুনিতা কেতন কদমের সঙ্গে ইউবিও রাইডেজ প্রাইভেট লিমিটেড নামে একটি বৈদ্যুতিক কার্ট কোম্পানির সহ-প্রতিষ্ঠা করেছিলেন, এটা জানার পরেই দিনোকে ইডি তলব করে। কদম বহু কোটি টাকার মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ। যদিও দিনো ফার্মে কোনও অফিসিয়াল পদ রাখেননি, তবুও দুই দশকেরও বেশি সময় ধরে কদমের সঙ্গে তাঁর যোগাযোগ চালিয়ে গিয়েছেন। তাই তিনি ইডির নজরে পড়েছেন। এখন ইডি তদন্ত করছে, UBO রাইডেজের সঙ্গে যুক্ত বিনিয়োগ এবং অন্যান্য সম্পদ ৬৫ কোটি টাকার মিঠি নদী কেলেঙ্কারির অপরাধের মাধ্যমে অর্থায়ন করা হয়েছিল কিনা। তবে দিনো এখনও এই মামলায় তাঁর জড়িত থাকার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেননি। কর্মকর্তারা জানিয়েছেন, নদী পরিষ্কার প্রকল্পের চুক্তিবদ্ধ সংস্থাগুলির মধ্যে দিনো মোরিয়ার সঙ্গে যুক্ত একটি সংস্থাও রয়েছে। এই সংস্থাগুলির মাধ্যমে তহবিল অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

কিন্তু কী এই মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি?

জানা গিয়েছে, এই কেলেঙ্কারিটি মিঠি নদী পরিষ্কারের জন্যে মুম্বই পৌর কর্পোরেশন দ্বারা ব্যবহৃত স্লাজ পুশার এবং ড্রেজিং মেশিনের ক্রয় ও বিক্রয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত। মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী। মুম্বইয়ের ১৮.৬৪ কিলোমিটার দীর্ঘ মৌসুমী নদী মিঠি নদী ঘন বস্তি এবং শিল্প অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়।মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার লেনদেনে অনিয়ম ঘটেছে বলে অভিযোগ। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি, যেগুলোর মধ্যে গরমিলের অভিযোগ উঠেছে। আরও অভিযোগ রয়েছে যে, কোচির একটি সংস্থা থেকে ৩ কোটি টাকার বিনিময়ে নদীর পলি নিষ্কাশনের জন্যই মেশিনগুলি ভাড়া নেওয়া হয়েছিল। নদীর পলি অপসারণের জন্যে যে অর্থ প্রদান করা হয়েছিল তা কখনই খরচ করা হয়নি। ঠিকাদাররা ভুয়ো স্লিপ এবং লগবুক জমা দিয়ে টাকা নয়ছয় করেছে বলে অভিযোগ। চলমান EOW তদন্তে উঠে এসেছে যে, এই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত কেতন কদম এবং জয় যোশী। তাঁদের দুজনের বিরুদ্ধে ম্যাটপ্রপ সংস্থার সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের নথি পেয়েছে EOW। এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে বলে অভিযোগ। কারণ প্রবল বৃষ্টি হলেই মুম্বইয়ের মতো শহরে ব্যাপক জল জমে। তাই এক্ষেত্রে মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ। বর্তমানে ‘রাজ’ অভিনেতাকে সরাসরি দোষারোপ করার মতো কোনও তথ্য পাওয়া যায়নি। যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে দিনো মোরিয়ার বিরুদ্ধে অবশ্যই কঠিন পদক্ষেপ নেওয়া হবে। অভিনেতাকে এখন হাউসফুল 5-তে দেখা যাচ্ছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে