‘ক্যান্ডি ক্রাশ পরোটা’ খাবেন নাকি? চলে আসুন এই জায়গায়

আসলে এখানেই এক দোকানে তৈরি হচ্ছে 'ক্যান্ডি ক্রাশ পরোটা'।  আর বাজারে নতুন কোনও খাবার এলে তা চেখে দেখার ট্রেন্ডও কিন্তু বেশ রয়েছে এখন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির ‘পরাঠে ওয়ালি গলি’ এমন কোনও পরোটা নেই যা সেখানে পাওয়া যায়না। কলকাতার মানুষ যেমন ডেকার্স লেনের খাবার খেতে পছন্দ করেন তেমনি দিল্লির চাঁদনী চকের ‘পরাঠে ওয়ালি গলির’ও তেমন জনপ্রিয়তা। পর্যটকদের পছন্দের জায়গা  স্ট্রিটফুডের এই গলিটি। এছাড়াও সারাদিনে স্থানীয় বহু মানুষ আসেন এখানে পছন্দের পরোটা খেতে।  সম্প্রতি দিল্লির এই বিশেষ জায়গায় পরোটার নানা সমাহারে এসেছে অভিনবত্ব। বলা ভালো পরিবারে এসেছে নতুন সদস্য। আসলে এখানেই এক দোকানে তৈরি হচ্ছে ‘ক্যান্ডি ক্রাশ পরোটা’।  আর বাজারে নতুন কোনও খাবার এলে তা চেখে দেখার ট্রেন্ডও কিন্তু বেশ রয়েছে এখন। আর সেই প্রথা মেনেই ফুড ব্লগার চাহাত আনন্দ সেই বিশেষ ‘ক্যান্ডি ক্রাশ পরোটা’টি খেয়ে বানিয়েছিলেন একটি ভিডিও। তাতেই পাওয়া গেল এর রিভিউ। 

তাঁর বর্ণনা অনুযায়ী নানা রকমের স্বাদের ক্যান্ডির পুর দিয়ে বানানো হয়েছে এই পরোটাটি। যার মধ্যে রয়েছে টুটি ফ্রুটি, মধু, জেলি ও ড্রাই ফ্রুটসের মত উপকরণ। সমস্ত উপকরণ দিয়ে বানানোর পর এই বিশেষ পরোটাটি ভাজা হচ্ছে ডুবো তেলে। তারপর তা পরিবেশন করা হচ্ছে নানারকম টক, ঝাল চাটনি দিয়ে।

View this post on Instagram

A post shared by Chahat Anand (@chahat_anand)

  

কিন্তু আসল প্রশ্ন হল এমন এক্সপেরিমেন্টাল খাবার খেতে কেমন? কেমন তার স্বাদ? চাহাত আনন্দের মতে ২-৩ বার খাওয়ার পর সে আর ওই পরোটা শেষ করতে পারেননি। সঙ্গে তিনি এও বলেছেন তাঁর পোস্টে যে এই পরোটাটি নিশ্চয়ই কোনও ক্যান্ডি ক্রাশ লাভারের আবিস্কার। তবে তিনি পুরোটা খেয়ে শেষ না করতে পারলেও কোনও বাচ্চা এই পরোটা খেতে আগ্রহী হতে পারে বলে তিনি মনে করছেন। এখনও পর্যন্ত সেই ভিডিওটির ভিউজ হয়েছে প্রায় ৪ লাখের বেশি। এমন পরোটা দেখে বেশ অবাকও হয়েছেন অনেকে তা চাহাত আনন্দের ভিডিওতেই স্পষ্ট। 

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩