ফুলিয়াতে নাবালিকাকে প্রেমের প্রলোভন দিয়ে অপহরণের অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ফুলিয়া: নদিয়ার ফুলিয়ার এক নাবালিকা কন্যাকে প্রেমের প্রলোভন দেখিয়ে, ফুসলিয়ে, নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, মুর্শিদাবাদ হরিহরপাড়ার বাসিন্দা পিয়ারুল শেখ (Piyaruk Sk)নামে এক যুবক ফুলিয়ার(Fulia) ওই নাবালিকা কন্যাকে জোরপূর্বক প্রেমের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তাকে নিয়ে পালিয়ে গেছে। ঘটনায় ওই নাবালিকা কন্যার দাদু শান্তিপুর থানায়(Shantipur P.S.) লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায় বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিল ওই নাবালিকা কন্যা সেখান থেকেই ওই যুবক তাকে অপহরণ করে নিয়ে যায় ।

বর্তমানে ওই নাবালিকা কন্যার দাদু তার নাতনিকে ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। শান্তিপুর থানার পুলিশ মুশিদাবাদের প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে।এই ঘটনায় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী জানান, যে ঘটনা ঘটেছে তা খুবই লজ্জাজনক ।অবিলম্বে প্রশাসনকে তৎপরতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তকে pocso আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। পুলিশ জানিয়েছে দুজনকেই খোঁজা হচ্ছে। কিন্তু এখনো তাদের সন্ধান মেলে নি। বিভিন্ন থানায় দুজনেরই ছবি পাঠানো হয়েছে। এটি অপহরণ(Kidnapping) কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ওই যুবকের পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  ওই যুবকের ঘনিষ্ঠ বন্ধুদেরও জেরা করা হচ্ছে।ওই পলাতক যুবক নাবালিকাকে অপহরণ করে অন্যত্র পাচার করে দিয়েছে বলে অভিযোগ করেছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে। পুলিশ এই অভিযোগের সত্যতা যাচাই করছে। এটি সত্যি অপহরণ নাকি প্রেমের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক যুবকের ফোনে আঁড়ি পেতেছে পুলিশ। নিখোঁজ নাবালিকার সঙ্গে যে ফোনটি ছিল তারও লোকেশন খুঁজছে পুলিশ।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির