ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভগবানগোলা: শুক্রবার সকালে ভগবানগোলা থানায় এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত গৃহবধুর নাম লিজা বিবি(Liza Bibi) (২৬)। শ্বশুর বাড়ির লোকেরা খুন করেছে এবং স্বামী এই খুনের সঙ্গে যুক্ত এমনটাই অভিযোগ গৃহবধুর বাপের বাড়ির পরিবারের। গৃহবধূর বাবা ধীরজ শেখ জামাই রাজিব শেখ ও তার পরিবারের বিরুদ্ধে ভগবানগোলা থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে মৃত গৃহবধুর স্বামী রাজিব শেখকে(Rajeeb Sk) গ্রেফতার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির বাকি সদস্যরা পলাতক। জানা গিয়েছে বছর তিনেক আগে ভগবানগোলার বুধুর গ্রামে রাজীব শেখের সঙ্গে রানিতলা মদনপুরের বাসিন্দা ধীরজ শেখের(Dhiraj Sk) মেয়ে লিজা বিবির বিয়ে হয়।

গৃহবধূর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই রাজিব এবং তার পরিবারের লোকেরা তাদের মেয়ের ওপর দৈহিক ও মানসিক অত্যাচার শুরু করে। তাদের মেয়ে সেই কথা জানাতো না। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জামাই ফোন করে জানায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। তারা সেই কথা বিশ্বাস করেনি তাদের অভিযোগ মেয়েকে শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছিল।

তাই শ্বশুরবাড়ির অন্যান্য সদস্য সহ জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ লিখিতভাবে থানায় জানিয়েছেন লিজার বাবা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এর পাশাপাশি ধৃত স্বামী রাজীব শেখকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। লিজার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির