কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি,ভগবানগোলা: মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ৭২ ঘণ্টার মধ্যে ধরা পরল স্ত্রী ও তার প্রেমিক। আলতাফ সেখ (Altaf Sk)হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা(Bhagabangola) এলাকায়। অবশেষে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ঈদোলা বিবি(Idola Bibi) ও তার প্রেমিক সালাম সেখ-কে(Salam Sk) গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। শুক্রবার দুপুর বারোটা নাগাদ কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর(Kolkata Airport) এলাকা থেকে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আলতাফ শেখের স্ত্রী ঈদোলা বিবি ও তার প্রেমিক সালাম সেখ মিলে গত ১০ জুন, মঙ্গলবার আলতাফ শেখকে নৃশংসভাবে খুন করে। এরপর মৃতদেহটি আলতাফের নিজ বাড়ির পেছনে ফেলে রেখে তারা পালিয়ে যায়। ঐ দিনই ভগবানগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে অভিযুক্তরা অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। সেই অনুযায়ী কলকাতা বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে পুলিশ দুজনকেই শুক্রবার ধরে ফেলে।ভগবানগোলা থানার পুলিশ জানায়, এই জঘন্য হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছিল।

পুলিশি তৎপরতায় ৭২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আদালতে পেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আলতাফ শেখের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুজনের বিরুদ্ধেই ষড়যন্ত্র সহ খুনের ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। হেফাজতে নিয়ে দুজনকে জেরা করে এই খুনের পরিকল্পনা তারা কবে করেছিল কিভাবে খুন করল এইসব তথ্য সংগ্রহ করবে পুলিশ।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির