কোটি যুবকের হৃদয় ভেঙে শিগগিরই বিয়ের পিঁড়িতে সানরাইজার্স হায়দরাবাদের মালকিন, পাত্র কে?

বার শোনা যাচ্ছে, IPL ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানের সঙ্গে বিবাহ বন্ধনে বাধা পড়তে চলেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোটি যুবকের হৃদয় ভেঙে শিগগিরই বিয়ের পিঁড়িতে সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারান। পাত্র দক্ষিণের বিখ্যাত সুরকার এবং প্লেব্যাক গায়ক অনিরুদ্ধ রবিচন্দর। অতীতে গায়কের সঙ্গে কৃতী সুরেশের বিবাহের গুঞ্জন উঠেছিল যদিও এই গুঞ্জনে তালা পরতে বেশিদিন সময় লাগেনি। এবার শোনা যাচ্ছে, IPL ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্যা মারানের সঙ্গে বিবাহ বন্ধনে বাধা পড়তে চলেছেন অনিরুদ্ধ রবিচন্দর। একটি রেডিট পোস্টে জানানো হয়েছে যে, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এবার তাঁরা দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দিতে চলেছেন। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। রেডিট পোস্টটিতে বলা হয়েছে যে, “জওয়ান-খ্যাত সঙ্গীত সুরকার অনিরুদ্ধ রবিচন্দর এবং সান টিভির কলানিথি মারানের মেয়ে এবং সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল দলের মালিক কাব্য মারান সম্পর্কে রয়েছেন। সুপারস্টার রজনীকান্ত তাঁদের বিয়ের ঘটকালি করেছেন।”

অন্য একটি প্রতিবেদন অনুসারে, অনিরুদ্ধ এবং কাব্য মারান ২০২৪ সালে ডেটিং শুরু করেছিলেন। বর্তমানে গায়ক-সুরকারের বয়স ৩৪ বছর, কাব্যের বয়স ৩২ বছর। তবে অনিরুদ্ধ বা কাব্যের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি, কিন্তু দম্পতির ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে যে, তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে। সম্প্রতি তাঁদের দুজনকে একটি রেস্তোরাঁয় একসঙ্গে খেতে দেখা গিয়েছে, যা তাদের আসন্ন বিবাহ সম্পর্কে আরও জল্পনা-কল্পনা বাড়িয়ে দিয়েছে।’ প্রসঙ্গত, শিল্পকলায় নিমগ্ন পরিবার থেকে আসা অনিরুদ্ধ অভিনেতা রবি রাঘবেন্দ্র এবং ধ্রুপদী নৃত্যশিল্পী লক্ষ্মীর ছেলে। তার মাসি লতা রজনীকান্ত।

 

Anirudh marrying Kavya Maran?
byu/Primary-Resident-764 inKollyGossips

যিনি কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের স্ত্রী। তার প্রপিতামহ কে সুব্রহ্মণ্যম ১৯৩০-এর দশকে একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। গত ১৩ বছর ধরে অনিরুদ্ধ দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করছেন। এবং তিনি দক্ষিণের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঙ্গীত পরিচালক। তিনি রজনীকান্ত, কমল হাসান, থালাপতি বিজয়, অজিত, সুরিয়া, পবন কল্যাণ, মহেশ বাবু এবং জুনিয়র এনটিআর-এর মতো একাধিক মেগাস্টারদের জন্য চার্ট-টপ হিট গান রচনা করেছেন। এদিকে, সান গ্রুপের চেয়ারম্যান কলানিথি মারানের কন্যা ৩৩ বছর বয়সী কাব্যা ক্রিকেট জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাকে প্রায়শই আইপিএল ম্যাচে তার দলের জন্য উল্লাস করতে দেখা যায়। এবং তা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার