মঙ্গলের কোপে লন্ডভন্ড দুনিয়া, কিভাবে বাঁচবেন রোষ থেকে?  

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী চলতি বছরের মূলাঙ্ক ৯, ( ২০২৫, অর্থাৎ ২+০+২+৫=৯), যার অধিপতি গ্রহ মঙ্গল। তাই এ বছর মঙ্গলের শক্তি, প্রভাব ও প্রাসঙ্গিকতা থাকবে অনেক বেশি। বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে, মঙ্গল গ্রহ যে কারও জীবনকে সম্পদ, ভিটেমাটি, সাহস ও সাফল্যের দিক থেকে সমৃদ্ধ করতে পারে। আবার মঙ্গল যদি জাতকের কুণ্ডলীতে দুর্বল অবস্থানে থাকে তবে জীবনে আর্থিক সংকট, দাম্পত্য কলহ, শারীরিক সমস্যা ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। তাই এ বছর মঙ্গলকে তুষ্ট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই এই বছরে বেশ কিছু এমন ঘটনা ঘটে গেছে, যা নিছক স্বাভাবিক ঘটনা বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তাই, মঙ্গলসহ নবগ্রহকে সহায় রাখা একান্ত বাঞ্ছনীয়, যাতে সেই সকল গ্রহ দোষ লাগা থেকে বিরত থাকে। জেনে নেওয়া যাক, মঙ্গলকে তুষ্ট রাখার কিছু উপায়।

মঙ্গল দোষ কাটানোর বিশেষ উপায় :

  • বিশেষজ্ঞদের মতে, কুণ্ডলীতে মঙ্গলদোষ থাকলে সেটি দূর করতে ও মঙ্গলকে শক্তিশালী করতে মঙ্গল যন্ত্র স্থাপন করা অত্যন্ত ফলদায়ক। তামা বা অষ্টধাতু দিয়ে তৈরি এই যন্ত্র লাল কাপড়ে মুড়ে প্রতি মঙ্গলবার তাম্রপাত্রে স্থাপন করে নিয়মিত পুজো করতে হবে। পুজোর সময় লাল চন্দনের ৯টি বিন্দু দিয়ে যন্ত্রের চারপাশে চিহ্ন আঁকতে হবে। এর ফলে মঙ্গলের দোষ হ্রাস পায় এবং জীবনে শুভ ফল বৃদ্ধি পায়।
  • প্রতিদিন কপালে লাল চন্দনের তিলক দিলে ও নাভিতে কেশর লাগালে মঙ্গল গ্রহ সন্তুষ্ট হন। এতে ব্যক্তির সাহস, আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতা বাড়ে।
  • মঙ্গলকে তুষ্ট করার আরেকটি চমৎকার উপায় হল, লাল প্রবালের গণেশমূর্তি বাড়িতে স্থাপন করা। চাইলে গলায় গণেশের লকেটও ধারণ করা যেতে পারে। এর সঙ্গে নিয়মিত ‘মঙ্গল স্তোত্র’ পাঠ করলে মঙ্গলের অশুভ প্রভাব কেটে যায় এবং জীবনে সাফল্য ও শান্তি আসে।
  • মঙ্গলবার শিবের জলাভিষেক করলে এবং পিঁপড়েকে গুড় মাখানো রুটি খাওয়ালে মঙ্গল সন্তুষ্ট হন। এটি এমন এক সহজ উপায়, যা গ্রহ শান্তির পাশাপাশি জীবনের বহু বাধা বিপত্তি দূর করতে সাহায্য করে।

বাস্তু মতে মঙ্গলের দোষ কাটাতে যে জিনিসগুলি ঘরে রাখা জরুরি :

১. লাল রং লাল মঙ্গলের প্রতীক। তাই মঙ্গলের কৃপা পেতে ঘরের সাজসজ্জায়, পরিধানে ও দৈনন্দিন ব্যবহারে লাল রং ব্যবহার করুন। লাল রঙের জামাকাপড় পরলে মঙ্গলের শুভ শক্তি বাড়ে।

. গুড় – মঙ্গল গ্রহের প্রিয় পদার্থ গুড়। তাই প্রতিদিন সামান্য গুড় খাওয়া শুভ। গরু, বাঁদর ও পিঁপড়েকে গুড় খাওয়ালে মঙ্গলের দোষ কেটে যায়। গুড় শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলেও মনে করা হয়।

৩. তামা মঙ্গল গ্রহের ধাতু হল তামা। তাই তামার ব্রেসলেট পরলে রক্তচাপ ও রক্তের সমস্যা কমে। আত্মবিশ্বাস বাড়ে। তামার পাত্রে জল খাওয়া কিংবা তামার তৈরি পাত্র দান করাও মঙ্গলকে প্রশান্ত করে।

৪. মাটি মঙ্গলের সঙ্গে মাটির গভীর সম্পর্ক। মঙ্গলবার মাটির হাঁড়ি, পাত্র দান করলে মঙ্গল সন্তুষ্ট হন। ঘরে মাটির পাত্র রাখলে তা শান্তি আনে এবং রাগ দমন করে। রাগী মানুষদের মাটির ঘটি থেকে জল পান করার পরামর্শ দেওয়া হয়।

. বার্লি (যব) – যব শস্য মঙ্গলের শক্তি বাড়ায়। অমাবস্যা ও পূর্ণিমায় যজ্ঞ করে বার্লি নিবেদন করলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচকতা প্রবাহিত হয়। বার্লি খেলে দেহে প্রাণশক্তি বাড়ে।

২০২৫ সাল মঙ্গল গ্রহের বছর। তাই এ সময় তাঁর দোষ কাটিয়ে তার আশীর্বাদ পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরে উল্লেখিত সহজ নিয়মগুলি পালন করলে মঙ্গল প্রসন্ন থাকবেন, জীবনে আসবে সফলতা, সাহস, অর্থ ও শান্তি। শাস্ত্র বলে—মঙ্গল সন্তুষ্ট থাকলে ঘর, জমি, সম্পত্তি ও সুখস্মৃদ্ধ জীবনের স্বপ্ন পূরণ হতে বাধ্য।

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী