মৃত্যুভয়ে এক রাতে পাঁচ ডেরা বদল ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুভয় চেপে বসেছে। সেই ভয় থেকেই একরাতে ৫বার নিজের ডেরা বদল করেছেন ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৫ বার জায়গা বদল করেছেন তিনি।

জানা গিয়েছে, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইজরায়েল। তারপরেই কেঁপে উঠেছে তেহরান। ইজরায়েলের হামলায় প্রাণ গিয়েছে ইরানের সেনাপ্রধানসহ অন্তত ২০ জন সামরিক কমান্ডার। বসে থাকেনি ইরানও। তারাও পাল্টা হামলা চালিয়েছে। ইজরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এই হামলার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন ইজরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। নিরাপদ আশ্রয়ের জন্য বার বার জায়গা পরিবর্তন করেছেন তিনি। ইজরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে বার বার জায়গা বদল করেছেন তিনি। সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থেকেছেন তিনি। শনিবার সকালে এক্সে দেওয়া এক পোস্টে ইজরায়েলে থাকা হাকাবি নিজে এই বিষয়টি জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘ইসরায়েলে এক কঠিন রাত কাটল।’

প্রতি শনিবার ইহুদিদের শাব্বাত পালন হয়ে থাকে। হাকাবি বলেন, শাব্বাত সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে, কিন্তু শুক্রবার থেকে পরিস্থিতি দেখে এবার তা হবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন। ইরানে ইজরায়েলের হামলার দুই দিন আমেরিকার একাধিক বিভাগকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেসব কর্মী জরুরি কাজে যুক্ত নন, তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

ইরানে ইজরায়েল যে হামলা চালিয়েছে তার নামকরণ করেছে ‘অপারেশন রাইজিং লায়ন’। এই বিষয়ে সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকানো দরকার। তাই এই অভিযান শুরু করা হয়েছে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ