২১ জুলাই সংসদের অধিবেশনে যোগ দেবেন না তৃণমূল সাংসদরা

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাই দিল্লির সংসদে বর্ষাকালীন অধিবেশন ডাকা হয়েছে। কিন্তু ওই দিন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ঐতিহাসিক সমাবেশ। তাই সংসদে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের কোনো সদস্য উপস্থিত থাকবে না। জানিয়ে দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Bandopadhay)। একুশে জুলাই প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন দলে অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে। অনেকে প্রলোভন হয়তো দেখাবে। এতে কিছু আসে যাবে না।বাংলার মানুষ সন্তুষ্ট তৃণমূল কংগ্রেসের ওপর। ২১-শে জুলাই সমস্ত সংসদীয় প্রধানদের উপস্থিত থাকার বার্তা। বেলা ১২ টায় শুরু হবে ২১-শে জুলাইয়ের সভা।

সমস্ত জেলার কর্মীরা রেকর্ড সংখ্যক ভিড় জমাবে একুশে জুলাই এর সমাবেশে। শনিবার একুশে জুলাই এর প্রস্তুতি বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তৃণমূল সাংসদ ও লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের লক্ষ্য আগামী ২০২৬। সেই লক্ষ্যকে সামনে রেখে ঐতিহাসিক সমাবেশ ২১ শে জুলাই হতে চলেছে।তৃতীয় বৃহত্তম দল সমগ্র ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস। পহেলগাঁও ঘটনার পর চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ অধিবেশন ডাকার জন্য মুখ্যমন্ত্রী (CM )আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর(PM) কাছে। কিন্তু তার জবাব দেওয়া হবে না বলে, বর্ষাকালীন অধিবেশনে এগিয়ে নিয়ে আসা হয়েছে। এবারে বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় হবে তৃণমূল কংগ্রেসের। ২৯৪ টিআসনে জয় পাবে তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান,২১-শে জুলাইয়ের পোস্টারে ও মমতা ব্যানার্জির ছবি থাকবে।

জেলাগুলো প্রত্যেক বছরই চেষ্টা করে প্রচুর সংখ্যক মানুষকে জড়ো করতে । ‌এবারে সেই উদ্যোগ আরও বেশি থাকবে। সর্বকালীন রেকর্ড ভিড় হতে পারে এবারের একুশে জুলাই। তৃণমূলের শহীদ সমাবেশের দিন বর্ষাকালীন অধিবেশন পার্লামেন্টে(Parliament) ডাকা হয়েছে।২১ জুলাই তাই আমরা রাজ্যসভা এবং লোকসভার কোন তৃণমূল সদস্য কেউ পার্লামেন্টে যাবো না। সমস্ত সংসদীয় প্রধানদের আমরা বলেছি একুশে জুলাই-এর সভা মঞ্চে উপস্থিত থাকতে। সে আমরা কেউ পার্লামেন্টে যাচ্ছি না। ঐদিন দলের কর্মসূচি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। জানিয়ে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঘুমের কোর কমিটি নিয়ে দলের রাজ্য সভাপতি যে বৈঠক করেছে সেই প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন সেই বৈঠকে সমস্ত বিজয় নিয়ে আলোচনা হয়েছে এবং বীরভূম থেকে রেকর্ড সংখ্যক মানুষ একুশে জুলাই এর সমাবেশে যোগ দেবেন। সমস্ত সমস্যা মিটে গেছে বীরভূমের দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির