উদয়নারায়ণপুরে সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় ওসিকে ক্লোজ

Share:

নিজস্ব প্রতিনিধি,উদয়নারায়ণপুর: হাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে হাতে পায়ে দড়ি বেঁধে মারধর ও কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় পেঁড়ো থানার ওসি তন্ময় কর্মকারকে(OC Tanmay Karmakar) ক্লোজ করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার(Civic Vollenteer) শ্রীধর চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হল এবং বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উদয়নারায়ণপুর পেঁড়ো থানার (Pero P.S.) বসন্তপুর বাজারে । সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে শোনা যাচ্ছে সিভিক ভলান্টিয়ার বছর তিরিশের শ্রীধর চক্রবর্তীকে হাতে পায়ে বেঁধে বলানো হচ্ছে ওই এলাকার বিজেপির সভাপতি অভিজিৎ চক্রবর্তীর নাম করে যে অভিজিৎ তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে গালাগালি করতে বলেছেন। যতক্ষণ না ওই সিভিক ভলেন্টিয়ার বলছে ততক্ষণ তাকে মারধর করা হচ্ছে। এই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে উদয়নারায়নপুর বসন্তপুর অঞ্চল সভাপতি সানাউল্লা হাসান জানান, তিনি শুনেছেন, ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গালিগালাজের অভিযোগ আছে। সেই জন্যই পাবলিক মারধর করেছে। এর সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই।এদিকে হাওড়া গ্রামীণ জেলার বিজেপি সহ-সভাপতি রমেশ সাধুখাঁ বলেন, শুধু উদয়নারায়ণপুরে(Udaynarayanpur) নয়, রাজ্যজুড়ে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপিকে ভয় পেয়েছে। তাই পুলিশের সাথে সাথে সিভিককেও পেটাচ্ছে। হাওড়া গ্রামীন জেলার পুলিশ সুপার সুবিমল পাল জানান, ঘটনার তদন্ত চলছে দুজনকে আটক করা হয়েছে।  সিভিকের বিরুদ্ধেও যা অভিযোগ আছে তার ও তদন্ত করা হচ্ছে। কর্তব্যে গাফিলতির জন্য ওসিকে ক্লোজ (Close) করা হয়েছে।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির