নীল ছবি দেখিয়ে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার সৎ বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া:নীল ছবি দেখিয়ে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। গ্রেফতার সৎ বাবা।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) বকজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা যায় ১৩ বছরের নাবালিকা কন্যাকে ভিডিও দেখিয়ে এবং বিভিন্ন ভাবে আকর্ষণ করে নাবালিকা কন্যাকে তিন থেকে চার মাস ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে ।পরিবার সূত্রে জানা যায় ,ধর্ষণ করার পরেও বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য লাগাতার হুমকি দিতেন ওই গুণধর সৎ বাবা(Step Father) ।

তারপর বিষয়টি জানাজানি হতেই নাবালিকা কন্যার মাসি হাড়োয়া থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ ইতিমধ্যে একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে । তার পাশাপাশি ওই অভিযুক্তকে গ্রেফতার করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি বিষয়টি ১০৯৮ এর মাধ্যমে চাইল্ড লাইনে খবর গেলে জেলা শিশু সুরক্ষা দফতরের পক্ষ থেকেও নজরে রেখেছেন এবং তাদের প্রতিনিধি পাঠিয়ে বিষয়টি ইতিমধ্যে খোঁজখবর শুরু করেছেন। চাইল্ড লাইনের প্রতিনিধি তমাল রায় জানান, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছি এবং নাবালিকা কন্যার পাশে আমরা আছি ।

যতক্ষণ পর্যন্ত এই দোষী ব্যক্তি শাস্তি না পাচ্ছেন সমস্ত রকম আইনি সহযোগিতা করা হবে ওই নাবালিকার পরিবারকে।স্থানীয় জনপ্রতিনিধিও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রতিবেশীরাও নিন্দায় সরব হয়েছেন।ওই নাবালিকার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। নাবালিকাকে দিয়ে আদালতে গোপন জবানবন্দি করাবে পুলিশ। পোকসো ধারায় মামলা রুজু হচ্ছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের