পর্যটকদের জন্য ৩ মাস বন্ধ ডুয়ার্সের জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল

Share:

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: আগামী ১৬ জুন সোমবার থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। জলপাইগুড়ি জেলার অন্তর্গত গরুমারা, নেওরাভ্যালি, চাপরামারি, জলদাপাড়া, বক্সা সহ অন্যান্য বনাঞ্চলও থাকছে এই তালিকায়। আগামী ৯০ দিন(90 Days) বন্ধ থাকবে পর্যটকদের প্রবেশ।প্রতি বছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বন দফতর বন্যপ্রাণীদের প্রজননকাল হিসেবে বিবেচনা করে। সেই কারণে এই সময়টিতে জঙ্গলে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্ষার সময় জঙ্গলে গাছপালা ঘন হয়ে যায়, রাস্তাঘাটও হয়ে পড়ে বিপজ্জনক।

এছাড়াও, বন্যপ্রাণীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন জীবনচক্র বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সময় জিপ সাফারি, হাতির পিঠে চড়া বা বনবাংলোয় রাত্রিযাপন—সবই বন্ধ থাকবে। ফলে কিছুটা মন খারাপ পর্যটকদের, কারণ জঙ্গলের গভীরে(Deep Forest) গিয়ে গন্ডার, হাতি, বাইসন বা ময়ূর দেখার সুযোগ আপাতত মিলবে না।ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরাও। তবে জলপাইগুড়ি বন বিভাগের তরফে জঙ্গলের বাইরে থাকা ওয়াচ টাওয়ার এবং বান বাংলো গুলি খোলা রাখার জন্য রাজ্য বন দফতরের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে।

যেমন—কালিকাপুর, ধূপঝোরা, পানঝোরা, হর্নবিল ক্যাম্প ও চুকচুকি ওয়াচ টাওয়ার গুলি খোলা রাখার জন্য দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা।বন দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ফের খুলে দেওয়া হবে সব জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। তখন থেকেই পর্যটকরা আবার উপভোগ করতে পারবেন ডুয়ার্সের জঙ্গল সৌন্দর্য ও বন্যপ্রাণীর সমাগম। সুযোগ মিলবে জঙ্গল সাফারির।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য