‘রহস্যময়ী’ নারীর জ্বালাতনে তিতিবিরক্ত, থানায় ছুটলেন বিজেপি বিধায়ক

সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার! রহস্যময়ী এক মহিলার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগে দায়ের করলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিধায়ক শঙ্কর ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোশ্যাল মিডিয়ায় হয়রানির শিকার! রহস্যময়ী এক মহিলার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগে দায়ের করলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিধায়ক শঙ্কর ঘোষ। এক্স হ্যান্ডেলে ওই ‘রহস্যময়ী’ মহিলার নাম স্বর্ণালী মজুমদার। অভিযোগ, দিন কয়েক ধরেই স্বর্ণালী মজুমদার নামক ওই অ্যাকাউন্ট থেকে শঙ্কর ঘোষ এবং সাংসদ রাজু বিস্তারের নামে একাধিক কুরুচিকর এবং অশালীন পোস্ট করা হচ্ছে। তাতেই বিষয়টি নিয়ে তিনি নড়েচড়ে বসেছেন। বিধায়ক শঙ্কর ঘোষের কথায়, ওই অ্যাকাউন্টে থাকা মহিলা স্বর্ণালী মজুমদার নিজেকে বেঙ্গালুরুর বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। কিন্তু তিনি আদতে বিজেপির আইটি সেলের কেউ নন। তাঁকে তিনি চেনেনও না। তবে এই প্রথম নয়, এর আগেও অসৎ উদ্দেশ্যে একাধিক দলীয় নেতাকর্মী র নামে নানারকম কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। তাঁদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন। এবার তিনি সোজাসুজি দক্ষিণবঙ্গের বিজেপির রাজ্য সম্পাদক তথা বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ রাজু বিস্তারকে টার্গেট করলেন।

শঙ্কর ঘোষের দাবি, ‘স্বর্ণালী ঘোষ নামে ওই রহস্যময়ী নারী পুলিশ-সহ নানা প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যেও তাঁর অ্যাকাউন্টে কুরুচিকর মন্তব্য করেছেন। নানারকম অশালীন পোস্ট করেছেন। তাতেই মহিলার রুচিবোধ আমার কাছে স্পষ্ট। মহিলা আমার বিরুদ্ধে পোস্টে লিখেছেন, আমার কয়েকজন পরিচিত নাকি সেক্স র‍্যাকেটের সঙ্গে যুক্ত। কিন্তু আমার ঘনিষ্ঠ কারা যুক্ত এমন অপকর্মে, তা জানায়নি। কিন্তু আমার নাম ওই পোস্টে জুড়তেই হৈচৈ পড়ে গিয়েছে। কিন্তু আমি এই বিষয়ে কিছুই জানি না। অনেকের সঙ্গে তিনি আমার নাম জুড়ে দিয়ে বদনামের চেষ্টা করছেন।’ শঙ্কর ঘোষের আরও দাবি, শুধু একটাই অ্যাকাউন্ট নয়, ওই মহিলা আরও কিছু অ্যাকাউন্ট ব্যবহার করে বিজেপি নেতাদের নামে কুৎসা রটাচ্ছে। কিন্তু তাঁর নাম জুড়ে দেওয়াতে বেশি উত্যক্ত হয়ে উঠেছে বিরোধী দলগলি।

তাঁর মতে, তাঁর খ্যাতি নষ্ট করার জন্যই ওই মহিলা এই সমস্ত কুকাজ করে বেড়াচ্ছে। বিজেপি বিধায়কের আরও দাবি, এর আগে নিজেকে স্বর্ণালি পরিচয় দিয়ে এক মহিলা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। এমনকী তিনি বিজেপি বিধায়কদের নিয়ে একটি গ্রুপ তৈরি করেছিলেন। যেখানে তিনি নিজেকে আইটি সেলের প্রধান বলে পরিচয় দিয়েছিলেন। কিন্তু আদতে সবটাই ভুয়ো। পরে জানা যায় ওই মহিলা আইটি সেলের কেউ নয়। সঙ্গে সঙ্গে সকল বিজেপি বিধায়করা গ্রুপ থেকে বেরিয়ে যান। এবং ওই মহিলার আকাউন্ট ব্লক করে দেওয়া হয়। আসলে ২০২৬ সালে বিধানসভা নির্বাচন, তার আগেই বিরোধীরা তাঁর নাম ভাঙিয়ে এমন কুৎসা রটিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ শঙ্কর ঘোষের। তবে তদন্তে এখনও কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার