বাবার সঙ্গে হাসছে শিশুপুত্র, ফাদার্স ডে’তে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সাগরিকা

Share:

নিজস্ব প্রতিবেদন, মুম্বই: কয়েক মাস আগেই বাবা মা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য জহির খান ও বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগে। সাগরিকা “চক দে! ইন্ডিয়া” ছবির জন্য সর্বাধিক পরিচিত। বাবা মা পদে উত্তোরিত হওয়ার কথা আগে ঘোষণা করলেও সন্তানের মুখ দেখাননি তাঁরা। অবশেষে ফাদার্স ডে উপলক্ষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সাগরিকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পিতা পুত্রের এক মন ভাল করা মিষ্টি ছবি।

জহির ও শিশুপুত্রের ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে সাগরিকা লিখেছেন, “আমি ক্যাপশন লিখি না, কিন্তু আজ লিখছি। একদিন আমাদের ছেলে এটি পড়বে, তার জানা দরকারও যে সে অসম্ভব ভাগ্যবান বলেই তোমাকে পেয়েছে। সবার জন্য তোমার যে ভালবাসা, যেভাবে তুমি সবসময় অন্যদের খোঁজ রাখো, যে ধৈর্য, ​​স্থিতিশীলতা তোমার মধ্যে রয়েছে, যদি সে বড় হয়ে তোমার মতো একটুও হয়, তাহলে সে সত্যিই বিশেষ কেউ একজন হবে।” বাবাকে এভাবেই সন্তানের কাছে চিনিয়েছেন মা সাগরিকা ঘাটগে।

 

 

View this post on Instagram

 

A post shared by Sagarika Z Ghatge (@sagarikaghatge)

তিনি আরও লিখেছেন, “যেভাবে তুমি তোমার পথ প্রদর্শকের প্রতি যত্নশীল, কঠিন সময়ে তুমি যেভাবে স্থির থাকো এবং নীরব থেকে হাজারো কথা বলার শক্তি রাখো – এগুলোই তোমাকে তোমার আসল রূপ দেয়। আমাদের ছেলের সামনেই তার সেরা উদাহরণ রয়েছে। হ্যাপি ফাদার্স ডে।” চলতি বছরের ফাদার্স ডে জহিরের কাছে সত্যিই বিশেষ। কিন্তু সাগরিকার এই প্রাণভরা ভালবাসা দিয়ে লেখা ছোট্ট নোটটি তাঁর বিশেষ দিনকে অনন্য করে তুলেছে।

১৬ এপ্রিল সাগরিকা এবং জহির সোশ্যাল মিডিয়ায় তাদের বাবা মা হওয়ার কথা ঘোষণা করেন। জানান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাগরিকা। জহির পুত্রের নাম ফতেহসিংহ খান।

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার