ফাইনালে হেরেও ICC টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, ভারত কত নম্বরে?

টেস্ট বিশ্বকাপের ফাইনালে হেরেও দাপট অব্যাহত অজিদের। ICC ক্রমতালিকায় শীর্ষে রয়েছে প্যাট ক্যামিন্সের অস্ট্রেলিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেস্ট বিশ্বকাপের ফাইনালে হেরেও দাপট অব্যাহত অজিদের। ICC ক্রমতালিকায় শীর্ষে রয়েছে প্যাট ক্যামিন্সের অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে অজিরা। কিন্তু তারপরেও ICC-র টেস্ট ক্রমতালিকার শীর্ষে রয়েছে প্যাট ক্যামিন্সেরা। বর্তমানে আইসিসি-র নতুন টেস্ট ক্রমতালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়িয়েছে ৩২০০। গত দু’বছরে মোট ২৬ টা টেস্ট খেলে তাঁদের রেটিং দাঁড়িয়েছে ১২৩। অন্যদিকে ICC-র টেস্ট র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমাদের রেটিং ১১৪।

টেস্ট বিশ্বকাপে জিতেও প্রথম স্থান দখল করতে পারল না দক্ষিণ আফ্রিকা। ২২ টা ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট দাঁড়িয়েছে ২৫০১। তৃতীয় স্থানে রয়েছে, ইংল্যান্ড। বেন স্টোকসদের রেটিং ১১৪। আসলে দক্ষিণ আফ্রিকা এক ধাপ ওঠায় তিন নম্বরে নেমে গিয়েছে ইংল্যান্ড। ৩৪ টা ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৮৩৯। চতুর্থ স্থানে রয়েছে ভারত। ভারত ICC টেস্ট ক্রমতালিকায় চতুর্থ স্থানেই ছিল। তাই ভারতের জায়গার কোনও বদল হয়নি। ভারতের পয়েন্ট ২৮৩৭। তাঁদের রেটিং ১০৫। আপাতত ICC টেস্ট ক্রমতালিকায় এই চার দেশের দলেরই রেটিং ১০০-র উপরে রয়েছে। পাঁচ নম্বরে রয়েছে, নিউজিল্যান্ড। ২২ টা ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট দাঁড়িয়েছে ২০৯৮। আর তাদের রেটিং ৯৫। ষষ্ঠ স্থানে রয়েছে, শ্রীলঙ্কা। ২৪ টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ২০৭৮। এবং তাদের রেটিং ৮৭।

সপ্তমস্থানে রয়েছে, পাকিস্তান। ২২ টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৭০৫। পাশাপাশি তাদের রেটিং ৭৮। অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ২২ টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৬১৩ পয়েন্ট। তাদের রেটিং ৭৩। নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ২৪ টা ম্যাচ খেলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৪৮৭ পয়েন্ট। তাদের রেটিং ৬২। দশম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। ৫ টা টেস্ট খেলে তাঁদের পয়েন্ট ১৫২। এবং ৩০ রেটিং। একাদশ স্থানে রয়েছে আফগানিস্তান। ৫ টেস্টে তাঁদের পয়েন্ট ১০৪ পয়েন্ট। রেটিং ২১। দ্বাদশ স্থানে রয়েছে, জিম্বাবোয়ে। ১১ টেস্ট খেলে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৩১। এর রেটিং দাঁড়িয়েছে ১২।

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর