অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগে গ্রেফতার ৩, আটক ৬টি ট্রাক্টর

Share:

নিজস্ব প্রতিনিধি,সাগরপাড়া: অবৈধভাবে নদীর পাড় থেকে মাটি কেটে নিয়ে এসে অবৈধভাবে পুকুর বোজানোর অভিযোগে ৬টি ট্রাক্টর ও ৩ জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার(Sagarpara P.S.) পুলিশ। পুলিশের কাছে খবর আসে অবৈধভাবে পুকুর বোজানো হচ্ছে সাগরপাড়া থানার আশ্রমপাড়া(Asrampara) এলাকায় । আর সেই খবর পেয়েই অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশকে দেখে চম্পট দেয় বেশ কিছু ট্রাক্টর চালক।

অন্যদিকে, এই ঘটনায় ৬টি ট্রাক্টর ও ৩জনকে গ্রেফতার করে সাগর পাড়া থানার পুলিশ। ধৃতদের সোমবার বহরমপুর জেলা আদালতে(Baharampur Court) পাঠায় সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায় মোহাম্মদ রাসেল শেখ, গোলাম মাসুম, শুভঙ্কর মন্ডল। তাদের সকলেরই বাড়ি সাগরপাড়া থানা এলাকায় বলে জানা গিয়েছে। তবে কি কারনে অবৈধভাবে পুকুর কেন বোজাচ্ছিল তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় মানুষের দাবি,পুলিশ আরো সতর্ক হোক। নদীর পাড়ে বা ফসলি জমি থেকে এই ধরনের মাটি কেটে নেওয়া পুরোপুরি বেআইনি।

প্রশাসন আরো কড়া ব্যবস্থা গ্রহণ করুক। এক্ষেত্রে মাটি কেটে পুকুর ভরাটে নিয়ে যাওয়া হচ্ছিল। রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে এই কান্ড ঘটাচ্ছিল। প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করায় সাধারণ মানুষজন রীতিমতো খুশি। তাদের দাবি জমির ফসল ফলাতে এবং নদীর পাড়ের ভাঙ্গন রুখতে পুলিশ প্রশাসন লাগাতার এই ধরনের অভিযান চালাক। এতে নদী ভাঙ্গন রোধ করা যাবে।মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে লাগাতার এই ধরনের অভিযান চলবে। এই ধরনের অভিযোগ পেলে করা ব্যবস্থা গ্রহণ করবে মুর্শিদাবাদ পুলিশ।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির