Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘গোবিন্দার স্ত্রী হয়ে আমি বাথরুম পরিষ্কার করতে পারব না’, কেন এ কথা বললেন সুনীতা?

সম্প্রতি তাঁকে বিগবসের নতুন সিজনের প্রতিযোগী হওয়ার জন্যে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু গোবিন্দার মতো একজন নামী নায়কের স্ত্রী হওয়ার কারণে তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ‘হিরো নং ওয়ান’ গোবিন্দা, নায়কের ব্যক্তিগত জীবন মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে। মাস কয়েক আগেই আলোচনায় উঠেছিল যে, গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার ৩৭ বছরের সংসার ভাঙতে চলেছে। কারণ অভিনেতার নতুন সম্পর্কে জড়িয়ে পড়া, তবে এ বিষয়ে সুনীতা আহুজা জানিয়েছেন, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্কের কোনও তাল কাটেনি। বরং মেয়ের জন্যে তিনি গোবিন্দার বাড়ি থেকে আলাদা থাকেন। সম্প্রতি তিনি গোবিন্দার কেরিয়ার নষ্ট হয়ে যাওয়া নিয়েও একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। যেখানে তিনি দাবি করেছিলেন যে, গোবিন্দার দলের চারজনের জন্যে গোবিন্দার কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে। তাঁরাই অভিনেতাকে এগোতে দেন নি। এবার সম্পূর্ণ ভিন্ন কারণে শিরোনামে এলেন সুনীতা।

সম্প্রতি তাঁকে বিগবসের নতুন সিজনের প্রতিযোগী হওয়ার জন্যে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু গোবিন্দার মতো একজন নামী নায়কের স্ত্রী হওয়ার কারণে তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি সুনীতা একটি সাক্ষাৎকারে বলেছেন যে, বিগবসের জন্যে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, শোয়ে দিয়ে তিনি বাথরুম পরিষ্কার করতে পারবেন না। কারণ তিনি গোবিন্দার স্ত্রী। আসলে প্রত্যেকটি রিয়েলিটি শো লাভার দর্শকদের কাছে বিগবস নিয়ে আলাদা ধারণা রয়েছে। সেখানে সেলিব্রিটি প্রতিযোগী দের মধ্যে ঝগড়া, একটা ঘরের মধ্যে তাঁরা কেমন করে থাকতে পারছেন পরস্পরের সঙ্গে মিলেমিশে, রান্না বান্না বাথরুম পরিষ্কার থেকে সবই করতে হয় তাদের। আর সেলিব্রিটিদের ঝগড়া দেখাই ভক্তদের কাছে আকর্ষণীয়। কিন্তু এই বিষয়টি একদম পছন্দ নয় সুনীতার।

তিনি বলেন, ‘এটা আমারও নাগালের বাইরে। বিগবসে গিয়ে টাকা আয় করার মতো অবস্থায় আমি নেই। আমার কাছে আত্মসম্মান বড়। আমি এভাবে কারো সঙ্গেই মিশতে পারব না। তবে হ্যাঁ, যদি কোনও ভাল অনুষ্ঠান হত, যেমন একটি নৃত্যানুষ্ঠান বা টক শো, যেখানে আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে হবে। সেখানে অবশ্যই যাব। আমি সব ধরনের অনুষ্ঠানের জন্যে প্রস্তুত। আমি কারো কাছে যাবো না, যদি আমার ভাগ্যে থাকে তাহলে ভালো কিছু নিজে হেঁটেই আমার কাছে আসবে। আমি কোনও সংগ্রামী নই। আমি গোবিন্দার স্ত্রী।’ প্রসঙ্গত, সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনীতা জানিয়েছিলেন যে, গোবিন্দা কে বিয়ের আগে তিনি অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। কারণ তাঁর মা তাঁকে বিয়ে করে সংসারের জন্যেই পরামর্শ দিয়েছিলেন। আর তা সে অস্বীকার করতে পারেননি। গোবিন্দা ও সুনীতা বর্তমানে টিনা ও যশবর্ধনের বাবা-মা।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর