সাত উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার, টেস্ট সিরিজ পকেটে

টেস্ট সিরিজের ফল ২-১

Share:

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: তৃতীয় এবং সর্বশেষ টেস্ট ম্য়াচে ভারতের বিরুদ্ধে সাত উইকেট জয় পেল দক্ষিণ আফ্রিকা।  অব্যাহত রইল ওই দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ সিরিজে বিরাট বাহিনীর পরাজয়ের ধারাবাহিকতা। 

নথি বলছে, দক্ষিণ আফ্রিকা মাটিতে দাঁড়িয়ে ভারত ওই দেশের বিরুদ্ধে কোনওকালেই টেস্টম্যাচ সিরিজে জয় পায়নি। অধিনায়কপদে বদলে পর অনেকেই আশা করেছিলেন, অতীত ঐতিহ্য এবার হয়তো ভাঙবে বিরাট বাহিনী।  পূর্বসূরীদের হাত ধরে উত্তরসূরীদের হাতেই রইল সেই ধারাবাহিকতা। 

বলা হয়, দিনের শুরু দেখেই বোঝা যায়, দিন কেমন যাবে। এটা যে নিছক কথার কথা নয়, সেটা আরও একবার প্রমাণিত হল। বিরাট বাহিনী কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে।  প্রথম ইনিংসে তারা দুশো রানের গণ্ডি পেরিয়ে যেতে সক্ষম হলেও, দ্বিতীয় ইনিংস মাত্র ১৯৮ রানে শেষ হয়ে যায়। 

আর ঠিক এর বিপরীত ছবি প্রোটিয়া শিবিরে। ব্য়াটিং থেকে বোলিং- কার্যত সব ক্ষেত্রেই তারা একশোতে একশো।  সামান্য স্বস্তি  দ্বিতীয় ইনিংসে শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামির একটি করে উইকেট।

মধ্যহ্নভোজের আগে দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ ও সেই সঙ্গে সিরিজ জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪১ রানের। মধ্যাহ্ন ভোজের পর খুব কম সময়ের মধ্যেই তারা জয়ের জন্য প্রয়োজনী রান সংগ্রহ করে। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে তারা এখনও অপ্রতিরোধ্য, সেটা আরও একবার প্রমাণিত হল। 

সেঞ্চুরিয়ানে হয়েছিল প্রথম টেস্ট। সেই টেস্টে জয় পেয়েছিল বিরাট বাহিনী। ফলে, প্রোটিয়ারা সামান্য হলেও ব্যাকফুটে চলে যায়। কিন্তু পরের দুটি সিরিজে তারা আগ্রাসী হয়ে ওঠে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিংয়ে। তারা দেখিয়ে দিল দস্তানার দাপট। সেই সঙ্গে সিরিজ জয়। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার