কালীগঞ্জের তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে ঝড় তুললেন ফিরহাদ ও জুন

Share:

নিজস্ব প্রতিনিধি,কালীগঞ্জ: আগামী ১৯ জুন বৃহস্পতিবার নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষ দিন। তার আগেই সোমবার নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে ঝড় তুলতে কালীগঞ্জে যান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সাংসদ জুন মালিয়া(MP June Malia)। কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের(TMC Candidate Alifa Ahamed) সমর্থনে রোড শো(Road Show) করেন তারা। এদিন বিকালে হুড খোলা গাড়ি চেপে কালীগঞ্জের হাটগাছা পঞ্চায়েতের আসাচিয়া মোড় থেকে রোড শো শুরু হয়ে কামারীতে গিয়ে শেষ হয়। সেখানেই জনসভায় বক্তব্য রাখেন ফিরহাদ।

এদিন তৃণমূল প্রার্থীর প্রচারে তৃণমূল কর্মীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও তারকা সাংসদ জুন মালিয়াকে দেখতেও রাস্তার দুপাশে ছিল অসংখ্য মানুষের ভিড় ছিল। অপরদিকে বিজেপি প্রার্থী আশীষ ঘোষের(BJP Candidate Ashis Ghosh) সমর্থনে হরিনাথপুরে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই মিছিলকে ঘিরে ছিল গেরুয়া শিবিরের চরম উদ্দীপনা।এদিকে,আগামী ১৯ জুন নদিয়ার ৮০ কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।

এবার সেই উপ নির্বাচনের কাজকর্ম খতিয়ে দেখতে নদিয়ার কালীগঞ্জে এসে উপস্থিত হলন নির্বাচন কমিশনার মনোজ কুমার আগারওয়াল(Manoj Kumar Agarwall)। সোমবার কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, নদিয়া জেলার জেলাশাসক সহ সকল সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে শেষ পর্যায়ে নির্বাচনের কর্মকাণ্ড খতিয়ে দেখেন তিনি। ঘুরে দেখেন বেশ কিছু বুথ। এর পাশাপাশি পলাশী বিধানসভায় নারী সম্মান যাএায় উপস্থিত হন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মঙ্গলবার বিকেলে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের নির্বাচনী প্রচার শেষ হলেই শুরু হবে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির