আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সকালে বিছানা ছাড়তে কষ্ট? ঘুম ঘুম ভাব কাটাতে কী করবেন?

নিজস্ব প্রতিনিধি : সকালে ঘুম থেকে উঠেছেন। সারারাত বিশ্রাম হয়েছে। তারপরেও ক্লান্তি কাটেনি। ঘুম থেকে ওঠার পরেও কেমন একটা তন্দ্রাভাব অনুভব হয়। শুয়ে থাকতেই ইচ্ছে করে আরো অনেকক্ষণ। কী করবেন তখন। শরীর চাঙ্গা করতে অনুসরণ করতে পারেন বিশেষ কিছু টিপস। অনেকেই তন্দ্রা কাটাতে শুধু চা-কফির ওপর ভরসা করেন। তা ছাড়াও কিছু টিপস আছে যা শরীরের ক্লান্তি কাটাতে সাহায্য করে।

হালকা গরম জলে মধু-লেবুর রস দিয়ে খেলে ফ্রেশ লাগবে। ওজন কমাতে সকালে খালি পেটে হালকা গরম জলেতে মধু ও লেবুর রস মিশিয়ে অনেকে খান। এটি ওজন কমানের সঙ্গে ঘুম ভাব কাটাতেও উপকারী। এতে থাকা মেটাবলিজম বুস্টিং এটির সাহায্য করে। নিস্তেজ হয়ে থাকা স্নায়ু কোষগুলি জেগে ওঠে। তখন ঘুম ঘুম ভাবও কেটে যায়।

অন্যভাবে চা, কফি খেতে পারেন। চা কফিতে চিনি বন্ধ করতে হবে।  চিনি খেলে ঘুম আর ক্লান্তি ভাব কাটতে চায় না। চিনি খুব বেশিক্ষণ এনার্জি জোগাতে পারে না। ফলে কিছুক্ষণ পর আবার ক্লান্তিভাব ফিরে আসতে পারে। চা-কফির ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে সজাগ রাখতে বেশ কার্যকর। জল খেলে দেহের কোষগুলো নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। জল খেলে ঘুম ভাব কেটে গেছে।

ঘুম থেকে উঠে হাঁটতে হবে। ঘুম ঘুম ভাবও দূর হয়ে যাবে। চোখে মুখে ঠান্ডা জলের একটু ঝাপটা দিলে মাথা ও শরীরের অলসভাব একেবারে দূর হয়ে যাবে। চুপ করে বসে থাকলে আলস্য ফিরে আসতে চায়। তাই হাঁটাহাটি করলে ঘুম কাটে।

Published by:

Share Link:

More Releted News:

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

মে মাসে একাধিক ট্রেনের রুট পরিবর্তন, ভ্রমণের আগে সম্পূর্ণ তালিকা দেখে নিন

কর্মক্ষেত্রে বার বার বাধার সম্মুখীন? ৫ লক্ষণেই রয়েছে ইঙ্গিত

দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ