দেশজুড়ে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা, কী বলছে জ্যোতিষশাস্ত্র?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে চলা তাপপ্রবাহ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। প্রতিদিনই এই তাপমাত্রা বাড়ছে। গরমের জেরে নাজেহাল দেশবাসী। প্রতিদিনই গরম রেকর্ড তৈরি করছে। তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের তাপমাত্রাও বাড়ছে।  জ্যোতিষশাস্ত্র মতে, ক্রমবর্ধমান তাপপ্রবাহের পেছনে বর্তমান গ্রহের অবস্থান কারণ হতে পারে। ভারতে এই ক্রমবর্ধমান তাপপ্রবাহের পিছনে কী কারণ রয়েছে, আসুন জেনে নেওয়া যাক।

জ্যোতিষ মতে, গ্রহের গোচরের মাধ্যমেও ভারতে বর্তমানে তীব্র তাপপ্রবাহের ব্যাখ্যা দেওয়া যায়। সূর্য বর্তমানে মেষ রাশিতে রয়েছে। এটি উচ্চ রাশি বলে বিবেচিত। এই অবস্থানে সূর্যের তেজ তুঙ্গে থাকে বলে মনে করা হয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা, শুষ্কতা এবং উষ্ণ বায়ুপ্রবাহ বৃদ্ধি পায়। এই কারণেই পৃথিবীতে তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে। সূর্যের পাশাপাশি মঙ্গলও মেষ রাশিতে অবস্থান করছে। যা তার নিজস্ব রাশি হিসেবে বিবেচিত। মঙ্গলকে আগুনের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এই গ্রহ আগুন উপাদানের জন্য দায়ী হিসেবে গণ্য হয়। সেইকারণে মঙ্গলের অবস্থান বায়ুমণ্ডলে তাপপ্রবাহ বাড়িয়ে দেয়। জল হোক বা আগুন উপাদানের সঙ্গে সম্পর্কিত রাশিগুলিতে মঙ্গলের প্রভাব সক্রিয় থাকে। তবে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। বলা হয়ে থাকে সূর্য ও মঙ্গলের সংযোগই তাপপ্রবাহের সৃষ্টি করতে পারে। অন্যদিকে, রাহু বর্তমানে কুম্ভরাশিতে রয়েছে। চন্দ্রের সঙ্গেও সংযোগ স্থাপন করে। রাহু এমনিতেই অস্থির গ্রহ। সে আচমকাই নিজের পরিস্থিতি বদল করে। তাই মাঝে মধ্যে আচমকাই ঝড়, বৃষ্টি, গরম হচ্ছে। জায়গা ভেদে আবহাওয়া ভিন্ন হচ্ছে। কোথাও ঝড় বৃষ্টি, কোথাও তীব্র গরম। এটাই রাহুর চরিত্র।

বৈদিক মতে, সূর্য, মঙ্গল এবং রাহু একসঙ্গে অগ্নি উপাদানকে শক্তিশালী করে। এরজেরেই ভারতে প্রতি নিয়ত বাড়ছে তাপমাত্রা। গ্রহের অবস্থান হিসেবে নয়, প্রকৃতি ও মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে। জ্যোতিষরা মনে করেন, সূর্য, মঙ্গল, রাহুর একত্রে অবস্থান ভিন্ন পরিবেশ তৈরি করছে। তবে তাঁরা আরও বলেছেন, আবহাওয়া পরিবর্তনের পেছনের বৈজ্ঞানিক কারণও রয়েছে।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর