মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২৯৯ টাকায় Netflix, Amazon Prime Video, JioHotstar, Zee5, Sony LIV-সহ একাধিক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন— এমন অফার দেখলে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন। কারণ, বর্তমান সময়ে সিনেমা, ওয়েব সিরিজ ও বিনোদনের বড় অংশই নির্ভর করছে OTT প্ল্যাটফর্মের উপর। কিন্তু এই আকর্ষণীয় অফারের আড়ালেই লুকিয়ে রয়েছে বড়সড় প্রতারণার ফাঁদ। অসাধু চক্র এখন সস্তায় OTT সাবস্ক্রিপশনের লোভ দেখিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে।

করোনা পরবর্তী সময়ে OTT প্ল্যাটফর্মের জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। এখন বহু সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ কনটেন্ট শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পায়। ফলে বহু মানুষ মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন নিয়ে নিয়মিত এই পরিষেবা ব্যবহার করেন। আর সেই জনপ্রিয়তাকেই কাজে লাগিয়ে সক্রিয় হয়েছে সাইবার প্রতারকরা।

কীভাবে চলছে এই প্রতারণা?

জানা গিয়েছে, প্রতারকরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবহার করে ভুয়ো অফার ছড়াচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে—মাত্র ২৯৯ টাকায় একাধিক OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস, ১ বছরের সাবস্ক্রিপশন, ফ্যামিলি শেয়ার প্ল্যান, আজই অফার শেষ, সীমিত সংখ্যক ইউজারের জন্য বিশেষ ছাড়, এই ধরনের বার্তা দেখে অনেকেই যোগাযোগ করছেন। যখন কেউ আগ্রহ দেখাচ্ছেন, তখন প্রতারকরা ব্যবহারকারীর কাছ থেকে নিচ্ছে— মোবাইল নম্বর, ইমেল আইডি, UPI ID, ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য, কখনও OTP বা PIN এরপর একটি QR Code, পেমেন্ট লিংক বা APK ফাইল পাঠানো হচ্ছে। কেউ সেটিতে ক্লিক করলেই বা স্ক্যান করলেই শুরু হচ্ছে বিপদ। বর্তমানে OTT সাবস্ক্রিপশনের দাম তুলনামূলক বেশি। আলাদা আলাদা প্ল্যাটফর্ম নিতে গেলে মাসে কয়েকশো থেকে হাজার টাকাও খরচ হতে পারে। তাই মাত্র ২৯৯ টাকায় সব প্ল্যাটফর্মের অ্যাক্সেস— এমন অফার অনেকের কাছেই লোভনীয় মনে হচ্ছে। আর সেই সুযোগটাই নিচ্ছে জালিয়াতরা।

নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন?

১. শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকেই সাবস্ক্রিপশন নিন

Netflix, Prime Video, JioHotstar, Zee5, Sony LIV-এর নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইট ছাড়া কোথাও টাকা দেবেন না।

২. কারও পাঠানো লিংক বা QR Code স্ক্যান করবেন না

অচেনা নম্বর বা সন্দেহজনক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংকে ক্লিক করা বিপজ্জনক।

৩. OTP, UPI PIN, CVV, ব্যাঙ্ক তথ্য কাউকে দেবেন না

কোনও সংস্থাই ফোন করে এসব তথ্য চায় না।

৪. অফার খুব ভালো মনে হলে আগে যাচাই করুন

“Too good to be true” অফার অধিকাংশ সময়ই প্রতারণা হয়।

৫. প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন: ১)ব্যাঙ্কে যোগাযোগ করুন ২) UPI ব্লক করুন ৩) সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান ৪) নিকটবর্তী থানায় খবর দিন।

আরও পড়ুন: বৃষ্টি এলেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে করে? জানুন আসল কারণ…

বিশেষ সতর্কতা: মনে রাখবেন, OTT সংস্থাগুলি সাধারণত নিজেদের অ্যাপ, ওয়েবসাইট বা বিশ্বস্ত পার্টনারের মাধ্যমেই অফার দেয়। হোয়াটসঅ্যাপ মেসেজে “সব OTT মাত্র ২৯৯ টাকা”— এমন অফার প্রায় নিশ্চিতভাবেই সন্দেহজনক। সস্তার লোভে এক মুহূর্তের ভুল সিদ্ধান্তে খালি হয়ে যেতে পারে সারা মাসের সঞ্চয়। তাই কোনও অফার দেখলেই ঝাঁপিয়ে পড়বেন না, আগে যাচাই করুন। ডিজিটাল যুগে সতর্ক থাকাই সবচেয়ে বড় সুরক্ষা।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প