চন্দ্রকোনাতে একাধিক চোলাইয়ের ঠেক ভাঙল প্রমীলা বাহিনী, খদ্দেরদের বেধড়ক ঠ্যাঙানি

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: চোলাই মদ খেয়ে সর্বস্বান্ত পরিবার, বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে ছেলেরা, কর্ম ক্ষমতা হারিয়ে রোগে আক্রান্ত হয়ে পড়ছে এলাকার বহু যুবক, হাতে ঝাঁটা, লাঠি নিয়ে চোলাই কারবারের বিরুদ্ধে রাতের বেলা মাঠে নামলেন এলাকার মহিলা থেকে সাধারণ মানুষ।অতর্কিত চোলাই গাঁজাতে মত্ত পুরুষদের ঠেকে ঝাঁটা-লাঠি হাতে হাজির হলেন বহু মহিলা ৷ ভাঙচুর করে গাঁজা ছড়িয়ে আগুন লাগালেন তাঁরা ৷ শুরু হয় বিক্রেতাদের সাথে হাতাহাতিও ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের(Chandrakona 1 No Block) নিচন্যা গ্রামে৷ স্থানীয়রা জানাচ্ছেন- মিষ্টির দোকান এবং বাড়িতে অবাধে চলছে অবৈধ চোলাই মদের কারবার।

সামনে এক রকমের দোকান থাকলেও পেছনে অন্য ব্যাবসা করছেন স্থানীয় সমাজবিরোধীরা ৷ অভিযোগ বাড়িতে বাড়িতে এবং দোকানে এই চোলাই, গাঁজার কারবার চলছে ৷এর ফলে এলাকার যুবক ছেলেরা নেশাগ্রস্থ হয়ে পড়ছে। ছেলেদের হারিয়ে যাচ্ছে কর্মক্ষমতা, নেশা করে বাড়ির মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছে পুরুষেরা, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মহিলারা শেষমেষ হাতে ঝাঁটা ও লাঠি নিয়ে রাতেই চোলাই কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা ৷

মহিলাদের দাবি এলাকা থেকে এই অবৈধ কারবার অবিলম্বে বন্ধ করতে হবে। পরপর বেশ কয়েকটি স্থানে হানা দিয়ে ঠেক থেকে বিক্রেতাদের সন্ধান করে সেখানে হানা দেন তাঁরা ৷ গ্রামের প্রতিবাদী মহিলাদের হাতে ছিল ঝাঁটা – লাঠি সবই ৷ চোলাই কারবারের(Illegal ID Liquar) বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কারবারিদের আক্রমণের মুখে পড়তে হয় মহিলাদের দেখা যায় উত্তেজনা।হাতাহাতি পর্যন্ত করতে দেখা যায় প্রতিবাদী প্রমীলা বাহিনীকে৷

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির