হরিশ্চন্দ্রপুরে বৌদিকে বিয়ের প্রস্তাব , রাজি না হওয়ায় চলল গুলি, মৃত্যু দেওরের

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: ফের মালদায় শুট আউট। বিয়ের প্রস্তাব দেওয়ায় প্রেমিককে গুলি।প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ প্রেমিক।মাথা লক্ষ্য করে গুলি।ঘটনাস্থলেই মৃত্যু প্রেমিক তথা তৃণমূল কর্মীর। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার। জানা যাচ্ছে, মৃত প্রেমিকএবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত। তবে কি খুনের নেপথে পরকীয়া। তদন্তে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রেমিকাকে।মালদার হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (২৬)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায়। 

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এই দিনও ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে খোকরা গ্রামে প্রেমিকা শালিখা খাতুনের(Salika Khatun) বাড়িতে যান সাদ্দাম(Saddam)। যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল।যদিও সাদ্দাম এবং শালিখা দুজনেই বিবাহিত বলে জানা গেছে।সেখানেই তাকে লক্ষ্য করে চলে গুলি। গুলি লাগে মাথার ডান দিকে।সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে(Harishchandrapur Hospital) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মালদা মেডিকেল কলেজে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনাস্থলে গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কারা গুলি চালিয়েছে। কেন গুলি চালানো হয়েছে।

প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিলেন সাদ্দাম। তবে কি সম্পর্কের টানাপড়েন এবং পরকীয়ার কারণে এই ঘটনা। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। আটক করে প্রেমিকা শালিখাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রামবাসীরা জানিয়েছে বৌদির বাড়িতে গিয়েই গুলিবিদ্ধ হয়েছেন দেওর। রাজনৈতিক কারণ নয় একেবারে অবৈধ সম্পর্কের কারণেই এইগুলি এমনটাই মত গ্রামবাসীদের।স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন ,সম্পর্কে প্রেমিকার বৌদি এবং প্রেমিক দেওর ছিলেন। কিন্তু তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। সম্প্রতি দেওর বৌদিকে বিয়ে করার প্রস্তাব দিলে তাতে রাজি হন না। একে কেন্দ্র করে দুজনের মধ্যে গোলমাল চলছিল।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির