Loading live market data...
Loading active stocks...
Connecting...

গোবিন্দার পদবী সরিয়ে ফেললেন সুনিতা, তবে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দম্পতি?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউড অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরদার হয়েছে। তবে সমস্ত গুঞ্জনকে থামিয়ে দিয়েছেন সুনীতা। তাহলে আসল ব্যাপার কি চলুন জেনে নেওয়া যাক।

আচমকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে গোবিন্দা পরিবারের পদবী ‘আহুজা’ সরিয়ে নিয়েছেন তাঁর স্ত্রী। ফলে সুনিতা আহুজা হয়ে উঠেচেন শুধুই সুনীতা। শুধুই সুনিতা বললে হয়তো খানিকটা ভুল হবে। আহুজা পদবী সরিয়ে সুনীতা নিজের নামের পাশে যোগ করেছিলেন এস(S)। তারপরেই শুরু হয়েছিল বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।

এমনিতেই গোবিন্দা সুনীতার সম্পর্ক নিয়ে ইদানিং সময়ে চর্চা চলেছে বিস্তার। সুনীতা এমন অনেক কথা জানিয়েছেন যা আগে এই দম্পতিকে দেখে কেউই ভাবতে পারতেন না। ফলে যখনই তিনি ইনস্টাগ্রাম থেকে আহুজা পদবী সরিয়ে ফেলেন তখনই গোবিন্দা অনুরাগীদের মনে আশঙ্কা তৈরি হয় বিবাহ বিচ্ছেদের।

আশঙ্কা যে সম্পূর্ণ অমূলক তা নিজেই জানিয়ে দিয়েছেন সুনীতা আহুজা। তিনি জানিয়েছেন নাম পরিবর্তন শুধুমাত্র সংখ্যাতত্ত্বের খাতিরেই। পদবী তিনি কোনদিনই পরিবর্তন করবেন না।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার সময় সুনীতা বেশ মজা করেই বলেন, “আমি এই পরিবর্তন করেছি তাও প্রায় বছরখানেক হয়ে গেল। আমিও নাম-যশ-খ্যাতি পেতে চেয়েছিলাম, তাই পরিবর্তন করেছিলাম।”

তারপরে যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় পদবী মুছে ফেলার ফলে কি সুনীতা সত্যিই নাম-যশ-খ্যাতি পেয়েছেন, উত্তরে সুনিতা জানান যে হ্যাঁ, তিনি তা পেয়েছেন। গত কয়েক মাসে তাঁকে নিয়ে ইন্টারনেটে যে পরিমাণ চর্চা হয়েছে এবং যেভাবে তিনি ভাইরাল হয়েছেন তা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সুনীতা আহুজা থাকাকালীন কখনওই হতে পারেননি।

সেই সঙ্গে তিনি এও বলেন, “বাস্তব জীবনে আমি কখনওই আমার পদবী পরিবর্তন করব না। আমি আহুজা ছিলাম, আছি এবং থাকবো। এটি কখনওই বদলানোর নয়। যেদিন আমি পৃথিবী ছেড়ে চলে যাব সেই দিন শুধুমাত্র আমার পদবী মুছে ফেলা যাবে। আমাদের বিবাহ বিচ্ছেদ কখনওই সম্ভব নয়। যতক্ষণ না এই বিষয়ে আমি বা গোবিন্দা কিছু বলছি ততক্ষণ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ নিয়ে মানুষের কোনও অনুমান করাও ঠিক নয়।

এর আগেও একাধিকবার গোবিন্দা এবং সুনীতা মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন দেখা দেয়। তখনও এইভাবেই বিচ্ছেদের গুঞ্জনকে নস্যাৎ করেছিলেন গোবিন্দা পত্নী। বরং বলেছিলেন তিনি এবং গোবিন্দাকে বিবাহ বিচ্ছেদ নিয়ে বেঁচে থাকতে পারবেন না।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর